Friday, April 3, 2026

অনলাইনে প্রতারণার ফাঁদ! ৬০০ টাকার শার্ট কিনে ‘ সর্বস্বান্ত’ দশা দম্পতির

Date:

Share post:

এবার অনলাইন শপিং করতে গিয়ে সর্বস্বান্ত হলেন ব্যবসায়ী দম্পতি। ৬০০ টাকার শার্ট কিনতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হলো প্রায় লক্ষ টাকা।

ওষুধ ব্যবসায়ী দম্পতি জয়ন্ত চৌধুরী এবং ঝুমা চৌধুরী। অনলাইন শপিং সাইট অ্যামাজন থেকে একটি শার্ট অর্ডার করেন। শার্টটির দাম ৬০০ টাকার সামান্য কিছু বেশি। অনলাইনে অগ্রিম পেমেন্ট করেই শার্টটি অর্ডার করেন তিনি। কিন্তু ডেলিভারির পর দেখা যায় শার্টটি সাইজে ছোট হয়েছে। পাল্টাতে হবে। শার্টটি তখন রিটার্ন করতে চান ওই দম্পতি। আর তাতেই হয় বিপত্তি।

ঘটনা পশ্চিম মেদিনীপুর খড়্গপুরে। খড়গপুরের মালঞ্চের বাসিন্দা ওই ওষুধ ব্যবসায়ী দম্পতি। ওই দম্পতি জানিয়েছেন, শার্ট ফেরত দিতে চাওয়ায় কোম্পানির ডেলিভারি বয় তাঁদের একটি টোল ফ্রি নাম্বার দেয়। সেই নম্বরে ফোন করে সংস্থায় অভিযোগ জানাতে বলে। অভিযোগ, ওই টোল ফ্রি নম্বরে ফোন করার পরই প্রতারণার ফাঁদে পড়েন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখেন, ভিকি নামে এক যুবক তাঁদের অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার ৮৮৮ টাকা লুঠ করেছে। অভিযোগ ইউপিআই এর মাধ্যমে ওই পরিমাণ টাকা অ্যাকাউন্ট থেকে হাতিয়েছে। ঘটনায় খড়্গপুর টাউন থানায় এবং সাইবার সেল ডিপার্টমেন্টে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, গত কয়েক বছরে অনলাইন শপিং এর প্রবণতা বেড়েছে। করোনা আবহে তা আরও বেশি। বাইরে বেরিয়ে কেনাকাটার থেকে অনলাইন শপিং- এ ঝুঁকি কম। কিন্তু সেখানে আবার পাতা আছে প্রতারণার ফাঁদ। স্পষ্টতই, অনলাইনে শপিং এবং অনলাইনে টাকা লেনদেন কতটা সুরক্ষিত, তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:এটিএম থেকে বেরোচ্ছে না টাকা, অথচ অ্যাকাউন্ট ফাঁকা, চুরির অভিনবত্বে তাজ্জব প্রশাসন

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...