Monday, April 13, 2026

উত্তরবঙ্গে আসছেন অমিত, প্রস্তুতি নিতে সায়ন্তন যাচ্ছেন শিলিগুড়ি

Date:

Share post:

সব কিছু ঠিকঠাক থাকলে উত্তরবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে দলীয় বৈঠক। লক্ষ্য ২০২১-এর ভোট।

উত্তরবঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন ২দিন, ১৭-১৮ অক্টোবর। এই দুদিনে উত্তরবঙ্গের সব ক’টি জেলার নেতাদের নিয়ে বৈঠক করবেন। উত্তরবঙ্গের দায়িত্বে থাকা বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কয়েক দিন আগেই উত্তরবঙ্গে ছিলেন দলীয় কর্মসূচিতে। আজ, বুধবার ফের তিনি যাচ্ছেন। দলের কারা সেই বৈঠকে থাকবেন তা ঠিক করবেন। দলের খামতি কোথায় তা নির্দিষ্ট করে ‘গুটি’ সাজাবেন। প্রায় ২০০জন প্রতিনিধি থাকবেন অমিতের দলীয় বৈঠকে।

আরও পড়ুন- পুজোয় ‘অন্যভাবে’ জলসার অনুমতি দিয়ে শিল্পীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গকে দলের অন্যতম ‘ঘাঁটি’ মনে করছে বিজেপি। কারণ, লোকসভার ৮টি আসনের মধ্যে ৭টি বিজেপির দখলে। সেই ভোট বিধানসভায় ধরে রাখা বিজেপির কাছে চ্যালেঞ্জ। বাংলার ভোট অমিত শাহর কাছে চ্যালেঞ্জ। আর তা পাখির চোখ করে উত্তরবঙ্গের ঘাঁটি মজবুত করতে সায়ন্তন আজ থেকে টানা ৩-৪দিন সেখানে থেকে বৈঠকের প্রস্তুতি সারবেন। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসার কারণে স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররাও উত্তরবঙ্গে তাঁর নিরাপত্তা খতিয়ে দেখতে চলে আসবেন বলে জানা গিয়েছে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...