Saturday, June 27, 2026

২৫০ ফাইটার নিয়ে ছেলেকে বাঁচাতে সম্মুখ সমরে বীরু দেবগন

Date:

Share post:

একাধিক সুপাহিট ছবি উপহার দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়েও অ্যাকশন ছবি মানেই অজয় দেবগন। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক তিনি। অজয় দেবগনের বাবা বীরু দেবগন ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় পরিচালক। সম্প্রতি অভিনেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ টিভি শো ইয়ারি কী বারাত এর কোনও একটি পর্বের ক্লিপ ৷ যার সঞ্চালক ছিলেন রীতেশ দেশমুখ।

ভিডিও-র ক্লিপে দেখতে পাওয়া গিয়েছে রীতেশের একটি প্রশ্নে উত্তরে অজয় জানিয়েছেন একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন তিনি। একটি দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে যেখানে ২৫ জন মিলে তাঁকে টার্গেট করেছেন, এমনটাই জানিয়ছেন অজয় দেবগন ৷ ঘটনার সময় উপস্থিত ছিলেন সাজিদ খান। তিনি জানান, অজয়ের সঙ্গে একটি ফাইট জিপ ছিল। শুটিংয়ের ফাঁকে ওই জিপে সবাই ঘুরতেন ৷

এ রকমই এক ঘটনার বর্ণনা করতে গিয়ে সাজিদ জানিয়েছেন, ওই জিপ নিয়ে ঘুরতে ঘুরতে একটা সময় ছোট গলির মধ্যে ঢুকে যান সবাই। সেই সময় একটি বাচ্চা জিপের সামনে চলে আসে। ঠিক সময়ে ব্রেক কষতেই কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ বাচ্চাটার কোনও রকম চোট লাগেনি। কিন্তু ভয় পেয়ে কেঁদেছিল ৷ এরপরেই এক এক করে লোকের ভিড় হতে থাকে৷ অজয় দেবগন ও সাজিদ খানকে ঘিরে ফেলা হয় ৷ অজয়ের বাবা জানতে পেরে ২৫০ ফাইটার নিয়ে সেই জায়গায় পৌঁছেছিলেন। রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। বীরু দেবগন সেখানে গিয়ে বলেছিলেন, ”কার এমন সাহস যে আমার ছেলের গায়ে হাত দিয়েছে?”

আরও পড়ুন:অনুরাগের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ পায়েল

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...