Friday, June 26, 2026

পুজোয় ‘অন্যভাবে’ জলসার অনুমতি দিয়ে শিল্পীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পুজোয় জলসায় অনুমতি। লক ডাউনে শিল্পীদের দীর্ঘদিন জলসাবিহীন থাকার কারণে মুখ্যমন্ত্রী তাঁদের পাশে এসে দাঁড়ালেন। জানালেন পুজো প্যান্ডেলে নয়, জলসা করুন প্যান্ডেল থেকে একটু দূরে ফাঁকা জায়গায়, মুক্ত মঞ্চে। যেখানে ছড়িয়ে-ছিটিয়ে ১০০-১৫০ জন দেখতে পাবেন, শুনতে পাবেন।

আরও পড়ুন- চিকিৎসায় সামান্য  সাড়া, বাইপ্যাপ সাপোর্ট খোলা হলেও বিপন্মুক্ত নন সৌমিত্র

তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত এই জলসা করা যাবে। পুজোর পর করলে ছাড় আর একটু বেশি পাওয়া যাবে। এ ব্যাপারে পুজো কমিটির ভলান্টিয়ারদের সতর্ক থাকতে হবে। জটলা করতে দেওয়া যাবে না। কেন পুজো প্যান্ডেলে জলসা নয়? মুখ্যমন্ত্রীর যুক্তি, প্যান্ডেলের ভিড় আর জলসার ভিড়ে কোভিড বিধি লঙ্ঘিত হবে। পুলিশেরও ভিড় সামাল দিতে অসুবিধা হবে। তাই মণ্ডপ থেকে সরে করলে ভিড় ভাগাভাগি হয়ে যাবে। সোশ্যাল ডিসট্যান্সও মেন্টেন করা যাবে। পুলিশকেও একটু খোলা মনে কাজ করতে বলেছেন।

তবে মহারাষ্ট্রের ফের সতর্কতার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ওদের দেখে সাবধানে থাকুন। মাস্ক ব্যবহার করুন। সঙ্গে স্যানিটাইজার ব্যবহার করুন। রাস্তায় যেন মাস্ক ছাড়া কাউকে দেখা না যায়। পুজোকে কেন্দ্র করে যেন কোনও নেতিবাচক পরিস্থিতি তৈরি না হয়। বাংলার মানুষকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...