Monday, June 22, 2026

চিকিৎসায় সামান্য  সাড়া, বাইপ্যাপ সাপোর্ট খোলা হলেও বিপন্মুক্ত নন সৌমিত্র

Date:

Share post:

চিকিৎসায় সামান্য সাড়া দিচ্ছেন সৌমিত্র  চট্টোপাধ্যায়, খুলে নেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও প্রবীণ অভিনেতা বিপন্মুক্ত সেকথা বলা যাবে না। বরং আপাতত স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়।

মঙ্গলবার  সন্ধেয় হাসপাতাল সূত্রে  বলা হয়েছে, তাঁরএখনও হালকা জ্বর রয়েছে। ওষুধের মাধ্যমে মূত্রনালীর সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । ফুসফুসের সংক্রমণ-ও আপাতত কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে তাঁর শারীরিক অস্থিরতা এখনও রয়েছে ।
আগামীকাল বুধবার সকালে ফের ইকো, ইসিজি, এমআরআই ও রক্ত পরীক্ষা করা হবে। সেই সঙ্গে হবে ফের করোনা পরীক্ষা । এরপরই বেলা ১টার সময়  অভিনেতার সিএসএফ, এমআরআই রিপোর্ট নিয়ে বিশ্লেষণ করবেন ১৫ সদস্যের মেডিকেল বোর্ড ।

হাসপাতালের চিকিৎসকরা আরও জানিয়েছেন, মঙ্গলবার তাঁর এমআরআই রিপোর্টে কোনও অস্বাভাবিকতা পাওয়া যায়নি। বুধবারের রিপোর্টও ভালো হবে বলে আশা করছেন চিকিৎসকরা।

যদিও  মঙ্গলবার দুপুরে জানানো হয়েছিল যে, সৌমিত্র চট্টোপাধ্যায় এখনও সঙ্কটজনক। তাই তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার চিন্তাভাবনা করছেন চিকিৎসকরা । প্রবীণ অভিনেতার শরীরে কোমর্বিডিটি থাকায় চিকিৎসায় সাড়া দিতে সময় নিচ্ছেন । কারণ,  অভিনেতার বয়স ৮৫ বছর। বার্ধক্যজনিত সমস্যায় তিনি অনেকদিন থেকেই ভুগছেন।

হাসপাতাল থেকে মঙ্গলবার  সন্ধেয় আরও  জানানো হয়, শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা এখনও স্বাভাবিক নয় অভিনেতার। তাঁর স্নায়ু সংক্রান্ত সমস্যাও একই রকম রয়েছে। এখনও কাটেনি আচ্ছন্নতা। তবু কিছু কিছু ওষুধে কাজ হচ্ছে । অশীতিপর অভিনেতা যেভাবে  জীবনযুদ্ধে লড়াই করছেন, তাতে এখনই হাল ছাড়তে রাজি নন চিকিৎসকরা।

Related articles

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...