Wednesday, June 24, 2026

করোনামুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভালো সাড়া দিচ্ছেন চিকিৎসায়

Date:

Share post:

কিছুটা হলেও স্বস্তির খবর। ১৪দিনের মাথায় অবশেষে করোনামুক্ত হলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে এখনও ঝুঁকি কমেনি বলেই খবর হাসপাতাল সূত্রে। আজ, বুধবার অভিনেতার কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে।

হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, ৮৫ বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায় চিকিৎসায় গতকয়েক দিনের তুলনায় এখন সামান্য হলেও উন্নতি হয়েছে। সাড়া দিচ্ছেন তিনি। অঙ্গ-প্রত্যঙ্গগুলি সচল হচ্ছে। ভালো ঘুমোচ্ছেন। ইনফেকশনও কমেছে তাঁর।

অন্যদিকে, চিন্তার কারণ জ্বরটা এখনও কমেনি তাঁর। মাঝেমধ্যেই জ্বর আসছে। চলছে অক্সিজেনও। অস্থিরতা
আগের তুলনায় কমলেও এখনও তার হয়েছে। এখনও অসংলগ্ন আচরণ করছেন তিনি।

ফলে সব মিলিয়ে করোনাকে জয় করলেও, এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। যার ফলে উদ্বেগ কমেনি চিকিৎসকদের। উদ্বিগ্ন তাঁর ভক্ত-অনুরাগীরাও।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের অশ্লীল মন্তব্য, মহিলা কমিশনে সদলে মহিলারা

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...