Wednesday, March 18, 2026

আসল মালিক কে? খোঁজার দায়িত্ব মোষেদের উপরেই চাপাল পুলিশ

Date:

Share post:

কে মোষের আসল মালিক? তা খুঁজে বের করুক মোষেরাই। এই ঝামেলায় পুলিশ ঢুকবে না। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের দেওয়া দায়িত্ব ভালভাবেই পালন করেছে মোষেরা। নিজেরাই বুঝিয়ে দিয়েছে কে তাদের আসল মালিক?

সম্প্রতি এক আজব ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে। দুই ব্যক্তির মধ্যে ঝামেলা বেঁধেছিল দুটি মোষের মালিকানা নিয়ে। গণ্ডগোল গড়ায় থানা পর্যন্ত। দুই ব্যক্তির বাদানুবাদে অতিষ্ঠ পুলিশ কর্মীরা বেগতিক দেখে মোষেদেরই আসল মালিক খুঁজে নেওয়ার দায়িত্ব চাপায় । উত্তরপ্রদেশের এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশের উপস্থিতবুদ্ধির প্রশংসায় নেটিজেনরা। জানা গিয়েছে, গত রবিবার দুটি মোষ বিক্রি হয়েছিল কনৌজের রাসুলাবাদে স্থানীয় পশু মেলায়। সেই পশু মেলা থেকে মোষ দুটি কিনে ফেরেন এক ব্যক্তি। এরপর মোষ দুটির ক্রেতার সঙ্গে আলিনগরের বীরেন্দ্র নামে এক ব্যক্তির ঝামেলা শুরু হয় এবং তা একসময় হাতাহাতি পর্যন্ত গড়ায়। বীরেন্দ্র ওই মোষগুলিকে নিজের বলে দাবি করতে থাকে। অন্যদিকে মোষ দুটির ক্রেতা জানান, তিনি মোষগুলি জলেশ্বরের বাসিন্দা ধর্মেন্দ্রর কাছ থেকে কিনেছেন। মালিকানা নিয়ে গণ্ডগোলে এরপর স্থানীয় তিরওয়া থানায় গিয়ে ধর্মেন্দ্রর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন বীরেন্দ্র। তাঁর দাবি ছিল, ধর্মেন্দ্র ওই মোষগুলি তাঁর বাড়ি থেকেই চুরি করেছেন।থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এরপর ধর্মেন্দ্রকে ডেকে পাঠায় পুলিশ। ধর্মেন্দ্র এসে নিজেকে পুরোপুরি নির্দোষ বলে দাবি করেন এবং জানান মোষ দুটিকে রাসুলাবাদের এক ব্যক্তিকে ১৯ হাজার টাকায় বিক্রি করেছিলেন। উভয়পক্ষের দাবি ও পাল্টা দাবির জটিলতায় তখন নাস্তানাবুদ অবস্থা তিরওয়া থানার সিনিয়র সাব ইনস্পেক্টর বিজয়কান্ত মিশ্রের। কোনও উপায় না দেখে মোষ দুটিকেই তিনি বলেন নিজেদের আসল মালিক খুঁজে নিতে। পুলিশকর্মীরা বীরেন্দ্র ও ধর্মেন্দ্রকে বলেন মোষদুটিকে নিজেদের কাছে ডাকতে। এরপরই দেখা যায়, মোষগুলি ধর্মেন্দ্রর ডাকে সাড়া দিয়ে এগিয়ে গেলেও একেবারেই পাত্তা দিচ্ছে না বীরেন্দ্রকে। দুই মোষের কাণ্ড দেখে পুলিশও বুঝে যায় কে আসল মালিক। এই বিচারে ধর্মেন্দ্রকেই মোষের মালিক হিসেবে স্বীকৃতি দেয় পুলিশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তরপ্রদেশ পুলিশের এই কাণ্ডের কথা প্রকাশ্যে এসেছে। আইন আদালতের জটিলতা এড়িয়ে এই সহজ বিচার প্রক্রিয়া মন কেড়েছে মানুষের।

আরও পড়ুন-দিল্লি গিয়েও দেখা মিলল না নাড্ডার, বিপ্লবের প্রশংসা করেই ফিরলেন সুদীপ

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...