Tuesday, March 31, 2026

আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে ফের রাজ্যকে খোঁচা ধনকড়ের

Date:

Share post:

এবার বেলেঘাটা ক্লাবের বিস্ফোরণকে হাতিয়ার করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার রাজ্যপাল জগদীপ ধনকড় মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে একগুচ্ছ টুইট করেছেন। একই সঙ্গে ওই টুইটে মণীশ শুক্লা খুনের কথাও উল্লেখ করেছেন। এর জবাবে রাজ্যপালকে ‘মাথা দেখান’ বলে কটাক্ষ করেছে তৃণমূল।

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ” রাজ্যে বোম তৈরি ও ক্রবর্ধমান হিংসা নিয়ে আগেই মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলাম। তার পরই মণীশ শুক্লার খুন ও কলকাতায় বিস্ফোরণে ক্লাবের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটল। গত ১১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়। এব্যাপারে তাঁকে পদক্ষেপ করার জন্য আবেদন জানিয়েছি।”

তিনি টুইটে আরও লিখেছেন, “সরকারের কাজ নাগরিকদের অধিকার সুরক্ষিত করা। সরকারই অধিকার হনন করছে।” রাজ্যপালের অভিযোগ,এই ধরণের ঘটনা বেড়েছে। রাজ্যপালের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, ” ওঁর উচিত আগে মাথা দেখানো। ওঁর চিকিৎসা প্রয়োজন। নিজের অবস্থান ঠিক করুন রাজ্যপাল। ওঁর আগে ঠিক করতে হবে যে উনি রাজভবনে বসবেন না বিজেপি পার্টি অফিসে।”

আরও পড়ুন:দ্রুত মুক্তির দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বলবিন্দর সিংয়ের পরিবার

 

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...