Saturday, April 4, 2026

বীরভূমের কর্মিসভা থেকে একের পর এক প্রার্থীর নাম ঘোষণা অনুব্রতর

Date:

Share post:

বঙ্গের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে ঠিকই কিন্তু প্রার্থী ঘোষণার পর্যায় পৌঁছয়নি শাসক-বিরোধী কোনও দলই। এমনকী, সাম্ভাব্য প্রার্থী নিয়েও আলোচনা নেই। সেই অবস্থায় বীরভূমে দাঁড়িয়ে একের পর এক প্রার্থীর নাম ঘোষণা করছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

দুদিন আগেই রামপুরহাটের কর্মিসভায় আশিস বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে প্রার্থী হবেন বলে ঘোষণা করেন অনুব্রত। এবার সাঁইথিয়ার কর্মিসভায় সেখানকার বর্তমান বিধায়ক নীলাবতী সাহার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তৃণমূলের জেলা সভাপতি। নিজস্ব ঢঙে তিনি বলেন “এবারের ভোটটা দিদির ভোট। নীলাবতী দাঁড়াবে। দিদির ভোট করতে হবে।”
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে এভাবে অনুব্রত মণ্ডল প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বীরভূমের রাজনীতিতে তিনিই শেষ কথা বলে কথিত। শাসকদলের রাজ্য নেতৃত্বও তাঁর বিষয়ে কোনও মন্তব্য করেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে বরাবর ‘ভালো সংগঠক’ বলেই উল্লেখ করেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেরই প্রশ্ন, তাহলে কি বীরভূমের প্রার্থী তালিকা তৈরি করছেন অনুব্রত? সেটাতে সিলমোহর পড়া শুধু সময়ের অপেক্ষা!

আরও পড়ুন:মহুয়ার ‘মর্যাদাহানির’ অভিযোগ খারিজ হাইকোর্টে, স্বস্তিতে বাবুল

 

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...