Wednesday, March 18, 2026

বাইডেন জিতলে চিন কব্জা করবে যুক্তরাষ্ট্রকে, সতর্ক করলেন ট্রাম্প

Date:

Share post:

চিন বিরোধী আবেগ উসকে নির্বাচনী প্রচারে উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে কার্যত চিনের দালাল প্রতিপন্ন করতে নেমেছেন তিনি। শেষ বেলার নির্বাচনী প্রচারে আমেরিকানদের তাতিয়ে ট্রাম্প বলছেন, বাইডেন জেতা মানে করোনা ছড়ানো দেশ চিনের জয়। ডোনাল্ড ট্রাম্পের কথায়, আমি যদি এবার নির্বাচিত না হই, তাহলে চিন ২০ দিনেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কব্জা করে নেবে।

একইসঙ্গে, নির্বাচনী প্রচারে করোনা প্রতিষেধক নিয়ে ভোটারদের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড -১৯ এর নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন দ্রুত এসে যাবে। দেশের কর্পোরেট জগতকে ট্রাম্পের আশ্বাস, তিনি পুনরায় নির্বাচিত হলে আরও একবার উন্নয়নের পথে হাঁটবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ট্রাম্পের দাবি, বিশ্বজুড়ে চিন ভাইরাস ছড়িয়ে দিয়েছে এবং কেবল ট্রাম্প প্রশাসনই এর যথাযথ প্রত্যুত্তর দিতে পারে।

নিউইয়র্ক, শিকাগো, ফ্লোরিডা, পিটসবার্গ, শোবোগান, ওয়াশিংটন ডিসি-র ইকোনমিক ক্লাবের উদ্দেশ্য হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেছেন, আমেরিকাবাসীর সামনে দু’টি পথ খোলা রয়েছে। একটি হল আমার আমেরিকানপন্থী নীতি যার মাধ্যমে দেশে ঐতিহাসিক সমৃদ্ধি আসবে, আর অন্যদিকে উগ্র বামপন্থী মতামতে বিরাট দারিদ্র্য ও মন্দার সৃষ্টি হবে। এর আগে পেনসিলভেনিয়ায় তাঁর সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি। ট্রাম্প স্মরণ করান, কীভাবে জো বাইডেন তাঁর বক্তৃতার মাঝে প্রাক্তন রাষ্ট্রপতি প্রার্থী মিট রোমনির নাম ভুলে গিয়েছিলেন। ট্রাম্পের মন্তব্য, বাইডেন জেতা মানে চিনের জয়। সেইসঙ্গে অন্যান্য বামপন্থী দেশের জয়। আর এরা প্রত্যেকেই আমাদের ক্ষতি করবে। আর আমরা যদি জিতি তবে আপনি জিতবেন, পেনসিলভেনিয়া জিতবে এবং গোটা আমেরিকা জিতবে।

আরও পড়ুন- গার্হস্থ্য হিংসা মামলা চলাকালীন শ্বশুরবাড়িতে পুত্রবধূর থাকা আইনত বৈধ : সুপ্রিম কোর্ট

spot_img

Related articles

স্বস্তির বৃষ্টি আরও কিছুদিন: তাপমাত্রায় তেমন বদল হবে না

শীতের শেষেও পশ্চিমী ঝঞ্ঝা আর আরব সাগরের ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না গোটা দেশের। তার প্রভাব গভীরভাবে বাংলাতেও। মঙ্গলবার...

আর্থিক ক্ষতি কমবে বুমরাহদের, বেতন কাঠামো পরিবর্তনের পথে বিসিসিআই

টি২০ বিশ্বকাপ জয়ের পরই বার্ষিক চুক্তি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে বিসিসিআই (BCCI)। এ+ ক্যাটেগরি তুলে দেওয়ায়...

ঘোষণা হতেই রাজপথে তৃণমূল প্রার্থীরা, অলিগলি প্রচারে শশী থেকে শ্রেয়া

২৯১ আসনে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...