Monday, April 6, 2026

করোনায় সংকটে তারাও, দাবি-দাওয়া পুরণে রাজপথে গৃহ-সহায়িকারা

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে বাকিদের মতই যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন গৃহ সহায়িকারা। যার জেরে এবার করোনা পরিস্থিতির মাঝেই স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় নামলেন তারা। ঢাকুরিয়া বাস স্ট্যান্ড থেকে গরিয়াহাট পর্যন্ত বুধবার পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়নের ডাকে হল মিছিল। এই মিছিলে একাধিক দাবি তুলেছেন গৃহ-সহায়িকারা।

গৃহ-সহায়িকারা ইউনিয়নের তরফের ডাকা এই মিছিলে গৃহ সহায়িকার জানিয়েছেন, কাজের নিরাপত্তা, বকেয়া বেতন ও উৎসবের সময় বোনাস দিতে হবে তাদের। মিছিলে মাসিক ৭৫০০ টাকা করে আর্থিক সাহায্য ও মাথাপিছু ১০ কেজি করে খাদ্যের দাবিও তোলা হয়েছে। এই মিছিলে উপস্থিত ছিলেন গৃহ সহায়িকা ইউনিয়নের সম্পাদক শিল্পী সরকার, অচ্যুৎ চক্রবর্তী ও সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষের মত ব্যক্তিত্বরা। এর পাশাপাশি গৃহ সহায়িকাদের সঙ্গে যে ধরনের দুর্ব্যবহার করা হয় তার বিরুদ্ধেও এই মিছিলে প্রতিবাদ জানিয়েছে তারা।

আরও পড়ুন: কৃষ্ণাকে মাথায় রেখেই বিধাননগর পুরসভা পরিচালনায় প্রশাসকমণ্ডলী

উল্লেখ্য, সম্প্রতি ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়িতে করোনা সংক্রমণের কারণে কাজে যোগ দিতে যাননি গৃহ-সহায়িকা। যার জেরে তার বেতন ও বোনাস দিতে অস্বীকার করে বাড়ির মালিক। এই ঘটনার প্রেক্ষিতে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহ-সহায়িকা। গৃহ-সহায়িকা ইউনিয়নের তরফে এ দিন ওই ঘটনার তীব্র নিন্দা করে তাঁর বেতন ও বোনাসের দাবি করা হয়েছে।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...