Thursday, June 25, 2026

লোকাল ট্রেন চালাতে উদ্যোগী পূর্ব রেল, আলোচনা চেয়ে রাজ্যকে চিঠি 

Date:

Share post:

লোকাল ট্রেন চালু করা নিয়ে এবারে উদ্যোগী হল পূর্ব রেল । রাজ্য সরকারকে চিঠি দিয়ে রেল চলাচলের বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইল রেল কর্তৃপক্ষ ।
পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার চিঠি দিয়েছেন রাজ্যের ডেপুটি মুখ্য সচিবকে । লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে রেলের সঙ্গে বসে লোকাল ট্রেন চলাচলের বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসুক রাজ্য সরকার ।প্রায় 7 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা । রেলওয়ে কর্মচারীদের জন্য শুধুমাত্র সারাদিনে কয়েক’টি “স্পেশাল ট্রেন” চলছে । কোনও উপায় না থাকার কারণে সেই ট্রেনগুলিতেই চেপে পড়ছে সাধারণ মানুষ । সম্প্রতি সোনারপুর, হুগলির পান্ডুয়াসহ বেশ কয়েকটি স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখায় ।এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালাতে উদ্যোগী হয়েছে রেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন- চিনা ফৌজকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন জিনপিং, কীসের ইঙ্গিত?
এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কবে আলোচনা সম্ভব তা-ও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।
রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে আনলক পর্ব চালু হলেও লোকাল ট্রেন চালুর ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি নবান্ন। রেলের এই চিঠি নিয়েও নবান্নের তরফে কোনও মন্তব্য মেলেনি।
এরই পাশাপাশি, রেল নিরাপত্তা বাহিনী (আরপিএফ)-র তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ট্রেন পরিষেবা চালু হলে কোন কোন বিধিনিষেধ মেনে চলতে হবে, ওই নির্দেশিকায় সে কথা বলা হয়েছে। তা না মানলে যে জেল বা জরিমানা অথবা দুটোই হতে পারে সে কথাও স্পষ্ট ভাবে বলা হয়েছে ওই নির্দেশিকায়।
করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনেই লোকাল ট্রেন চালাতে প্রস্তুত বলে রেল জানিয়েছে রাজ্যকে। ট্রেন চালানোর জন্য সব প্রস্তুতিও সারা তাদের তরফে। কিন্তু রাজ্যের সবুজ সঙ্কেত ছাড়া সেটা সম্ভব নয়। সে কারণেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনার জন্য দিন-ক্ষণ চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে রেল।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...