Saturday, June 27, 2026

ওয়াইড বল বিতর্ক থামাতে নয়া নিয়ম আনার পরামর্শ কোহলির

Date:

Share post:

টি-টোয়েন্টিতে নো-বল এবং ওয়াইড বল ডাকা নিয়ে প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়ছেন আম্পায়াররা। আর সেই বিতর্ক থামাতেই এবার মুখ খুললেন রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি । তার সাফ কথা , এই নিয়ম তুলে দেওয়া হোক টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারের আইপিএলে কোনও বোলার নো-বল করছেন কিনা তা দেখার দায়িত্ব টিভি আম্পায়ারের । কিন্তু কোনও বোলার ওয়াইড বল করলে তার সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া আছে আম্পায়ারের ওপর । আর তাই এই নিয়েই সম্প্রতি মাঠের মধ্যে রীতিমতো বিতর্কে জড়িয়েছিলেন আম্পায়ার। অভিযোগের আঙুল উঠেছিল মহেন্দ্র সিং ধোনির দিকে। বলা হয়েছিল, ম্যাচ জিততে আম্পায়ারের উপর চাপ সৃষ্টি করেছেন মহেন্দ্র সিং ধোনি !‌ মঙ্গলবার হায়দরাবাদ বনাম চেন্নাই ম্যাচের পর এই নিয়েই সরগরম ছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা ক্রিকেটমহল।

আরও পড়ুন- ভারতীয়-মার্কিনিরা ডোবাতে পারেন ট্রাম্পকে, সমীক্ষায় বাইডেনের পক্ষে বিপুল সমর্থন
বুধবার একটি প্রমোশোনাল ইভেন্টে টিম ইন্ডিয়ার সতীর্থ কেএল রাহুলের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন ।
এই বিষয়ে কোহলির স্পষ্ট কথা, অধিনায়ক হিসেবে আমারও মনে হয় যে নো-বল কিংবা ওয়াইড বল যাতে রিভিউ করতে পারি। কারণ, এই একটা দুটো সিদ্ধান্তই অনেক ক্ষেত্রেই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তাই বিতর্কের মাঝে কোহলির এই বক্তব্যকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে ক্রিকেটমহলে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...