Tuesday, June 9, 2026

‘অভাব আছে’ এমন নতুন পুজোকেও এবার টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

পুজো আয়োজন করলেও
‘অভাবে আছে’, এমন নতুন কিছু পুজো কমিটিকে এবার অনুদান দেবে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর৷ তাঁর নির্দেশ, এই ধরনের পুজোকে কী ভাবে অর্থ সাহায্য করা হবে তা জেলা পুলিশ রাজ্যের DG’র সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে। ইতিমধ্যেই ১০ বছরের পুরনো রাজ্যের এমন প্রায় ৩৭ হাজার পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই সংখ্যা বাড়তে চলেছে৷ করোনার জেরে টাকাপয়সার জোর কম, এই কারনেই নতুনভাবে আরও কিছু পুজো কমিটিকে সুবিধা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের।

আরও পড়ুন- ভারতীয়-মার্কিনিরা ডোবাতে পারেন ট্রাম্পকে, সমীক্ষায় বাইডেনের পক্ষে বিপুল সমর্থন

মুখ্যমন্ত্রী বলেছেন, “ক্লাবগুলি আমাদের সম্পদ। ১০ বছর হলে ক্লাব টাকা পায়। এবার ১০ বছরের কম বয়সের গরিব ক্লাবকেও কিছু কিছু সাহায্য করা হবে। কী ভাবে তা হবে, ডিজির সঙ্গে কথা বলে স্থির করবেন। মেয়েদের পুজোগুলিকেও সাহায্য করবেন।” ওদিকে, আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু পুজোর ‘ভার্চুয়াল
উদ্বোধন’ করার কথা মুখ্যমন্ত্রীর। কয়েকটি মণ্ডপে গিয়ে বিধি মেনে প্রদীপও জ্বালাবেন মমতা। বক্তৃতার কোনও কর্মসূচিই নেই৷

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...