Friday, April 3, 2026

খুলছে সিনেমার দরজা, তবে স্বস্তিতে নেই হল মালিকরা

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশজুড়ে শুরু হয়েছে আনলক ফেজ-ফাইভ। এই পর্বে বিধি-নিষেধ মেনে খোলা যেতে পারে সিনেমা হল। সাত মাস পর উৎসবের মরশুমে যা সিনে প্রেমীদের কাছে দারুণ খবর। ইতিমধ্যে টিকিট বুকিং শুরু হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে “বুক মাই শো”তে।

তবে কড়া বিধি নিষেদের মধ্যেই একাধিক স্বাস্থ্যবিধির শর্ত মেনেই খুলতে হবে সিনেমা হল। যেখানে হলের আসনের ৫০ শতাংশের টিকিট বিক্রি করা যাবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ববিধি। আসন ও রো ছেড়ে ছেড়ে বসাতে হবে দর্শকদের। নিয়মিত হল স্যানিটাইজও করতে হবে।

তবে সিনে প্রেমীদের কাছে এই খবর খুশির হলেও হল মালিকরা যে স্বস্তিতে রয়েছেন তা কিন্তু এখনই বলা যাবে না।
কারণ, মাত্র ৫০ শতাংশ টিকিট বিক্রি হলে লাভের চেয়ে লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বাড়াতে হবে টিকিটের দাম। আবার টিকিটের দাম বাড়লে এই পরিস্থিতিতে কতজন দর্শক হলমুখী হবেন, তা নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

এদিকে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার সিনেমা হল খোলার অনুমিত দিলেও কলকাতা ও রাজ্যের অধিকাংশ সিনেমা হলই বন্ধ থাকছে। বড় মাল্টিপ্লেক্সগুলো এখনই খুলছে না। কবে খুলবে সেটাও এখন নিশ্চিত নয়। তবে হল খোলার প্রস্তুতি হিসেবে স্যানিটাইজও শুরু হয়ে গিয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...