Tuesday, March 31, 2026

কেক কেটে স্বামীর জন্মদিন পালন ৯১ বছরের বৃদ্ধার, ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

কাল আজ অর কাল ছবির সেই গানটা মনে আছে? ‘যব তুম হোঙ্গে ষাট সালকে আর ম্যায় হুঙ্গি পঁচপন কি, বলো প্রীত নিভায়ো গে কে তব ভি আপনি বচপন কি ৷ ’ সেই গানটিকেই যেন আরও শাশ্বত করে দিল বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি। ব্যস্ত জীবনের মাঝেও, যে এখনও একে অন্যের কথা ভেবে অনেকটা বছর একসঙ্গে কাটিয়ে দেওয়া যায়, সেই বার্তায় যেন ফুটে উঠেছে ছবিটির মধ্যে।

আরও পড়ুন : নির্ঝঞ্ঝাটে পুজো দেখতে চালু ই-পাস!

এই ছবি যুবসমাজকে অনেক বার্তা দেয়। আজকের দিনে ভালোবাসা অনেক শর্ত সাপেক্ষ। কথায় কথায় ডিভোর্স, ব্রেক-আপ লেগেই আছে। হালকা ঝামেলায় ভেঙে যায় একটা সম্পর্ক। কিন্তু ওই যে কথায় আছে না, ভালবাসায় বয়েসটা কোনও ফ্যাক্টর নয়। সেকথাই যেন প্রমাণ করল এই মূহুর্তটা। তাই এই ছবি তো ভাইরাল হতেই হত।

আরও পড়ুন : আজ থেকে পাঁচ দিনের জন্য খুলে গেল শবরীমালা মন্দির

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। ছবিতে দুই বৃদ্ধ বৃদ্ধাকে দেখা যাচ্ছে। বৃদ্ধের ১০১ বছরের জন্মদিন পালন হচ্ছে। সেখানে তাঁকে কেক খাইয়ে দিচ্ছেন স্ত্রী। স্ত্রীয়ের বয়স ৯১। ছবিটি কোথাকার, তা জানা যায়নি। তবে এই বয়সে এসেও এই বৃদ্ধ বৃদ্ধার ভালবাসা মুগ্ধ করেছে যুবসমাজকে। দাদু -দিদিমার প্রেম ধরে রাখার সেই অম্লান মুহূর্ত তুলে রাখেন ইয়ং জেনারেশন৷

এই হৃদয়গ্রাহী ছবি প্রকাশ্যে আসতেই মানুষের মন জয় করে নেয় তা। সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। লাইক, শেয়ার, কমেন্টে বৃদ্ধ দম্পতির উদ্দেশ্যে ভরে যায় শুভেচ্ছা। তাঁদের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান অনেকেই।

Related articles

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...