Friday, February 20, 2026

লড়াইয়ের ডাক, কাশ্মীরের অধিকার ফেরাতে বিরোধ ভুলে হাতে হাত মুফতি-আব্দুল্লার

Date:

Share post:

জম্মু কাশ্মীর থেকে মোদি সরকারের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কোমর বেঁধে মাঠে নামতে চলেছে বিরোধীরা। সম্প্রতি পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মুক্তির পর বিরোধীদের সঙ্ঘবদ্ধ লড়াই নতুন মাত্রা পাচ্ছে। কাশ্মীরের মাটিতে রাজনৈতিক দিক থেকে একে অপরের প্রতিপক্ষ হলেও উপত্যকার মর্যাদা রক্ষায় তারা সর্বদা এক। একথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। মুফতির মুক্তির পর সম্প্রতি ফারুক আব্দুল্লার বাড়িতে বৈঠকে বসেন ভূস্বর্গের সমস্ত রাজনৈতিক দলগুলি। আর সেখান থেকেই বার্তা দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ লড়াইয়ের।

গত বছর ৫ অগাস্ট জম্মু কাশ্মীরের থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর নিরাপত্তার স্বার্থে গৃহবন্দি করা হয় উপত্যকার রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বকে। সম্প্রতি একে একে মুক্তি দেওয়া হচ্ছে তাদের। আগেই মুক্তি পেয়েছিলেন ফারুক আব্দুল্লার, ওমর আব্দুল্লার মত নেতৃত্বরা। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছেন মেহবুবা মুফতি। এরপরই ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ফারুক আবদু্ল্লার বাড়িতে বৈঠকে বসেছিলেন ভূস্বর্গের রাজনৈতিক দলগুলি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ওমর আবদুল্লা, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, পিপিলস কনফারেন্স নেতা সজ্জাদ লোনে, পিপলস মুভমেন্ট নেতা জাভেদ মীর এবং সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তিরঘামি। কাশ্মীরের অধিকার ফেরাতে মোদি সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াইয়ের জন্য সম্মত হয়েছেন প্রত্যেকেই।

আরও পড়ুন: আমরা ছিলাম, আছি, থাকব: উদ্বোধন মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আব্দুল্লা জানান, কাশ্মীরের অধিকার রক্ষায় জোট বেঁধেছে সংগ্রামের ডাক দেওয়া হয়েছে তারা যার নাম পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেয়ারেশন। গত ৫ আগস্ট কাশ্মীরের যে বিশেষ অধিকার চুরি করা হয়েছিল তা ফিরিয়ে আনাই এই জোটের উদ্দেশ্য। উল্লেখ্য, দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর গত মঙ্গলবার মুক্তি পেয়েছেন পিডিপি নেত্রী তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। মুক্তি পাওয়ার পরই এদিন সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর লড়াইয়ের বার্তা দিলেন তিনি।

 

spot_img

Related articles

বেকারত্বে শীর্ষে ডবলইঞ্জিনের রাজ্য, বাংলায় হার মাত্র ৩.৬%

বাংলা কর্মসংস্থানে এগিয়ে। তাই বেকারত্বের হারও বিজেপি-রাজ্যের (BJP Ruled State) তুলনায় বাংলায় অনেক কম। কেন্দ্রীয় পরিসংখ্যানই বলছে সে...

সবস্তরে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে: একুশে ফেব্রুয়ারির প্রাক্কালে বার্তা প্রধানমন্ত্রী তারেকের

জুলাই গণঅভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে নতুনভাবে স্থায়ী প্রশাসন গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিএনপি (BNP) চেয়ারপার্সন তারেক...

ওপেনিংয়ের ব্যর্থতা শেষ নয়, সুপার আটের আগে গম্ভীরের জোড়া উদ্বেগ

আগামী রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World cup)  সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত(India)। গ্রুপ পর্বে চার...

‘চোর’ অপবাদে ৪ নাবালককে বেধড়ক মার বিজেপি নেতার! সরব তৃণমূল

চুরির অপবাদ দিয়ে ৪ নাবালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো বিজেপি নেতার (BJP Leader) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে...