Wednesday, June 24, 2026

আমরা ছিলাম, আছি, থাকব: উদ্বোধন মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সব রাজনৈতিক দলের কাছে বাংলার দুর্গোৎসব জনসংযোগের মাধ্যম। পুজো নিয়ে কোনও উৎসাহ না থাকলেও, বামেরাও সব সময় দুর্গাপুজার মন্ডপের কাছে নিজেদের বুক স্টল করে স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগ বজায় রাখে। বর্তমান রাজ্য সরকার পুজো এবং উৎসবের যথেষ্ট পৃষ্ঠপোষক বলেই পরিচিত। এবার পুজো উদ্বোধনের মঞ্চ থেকেই রাজনীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকালে মণ্ডপে গিয়ে নয়, নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, সেখানেই পুরুলিয়া জেলার উদ্বোধনের সময় মমতার বক্তব্য, “কোন ভুল-ত্রুটি হলে মাফ করে দিন”। গত লোকসভা নির্বাচনে সেখানে শাসকদলের ফল মোটেই আশানুরূপ হয়নি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ছিলাম, আছি, থাকব। মানুষের পাশে আছি ছিলাম থাকব”। আগামী নির্বাচনের প্রচার হিসেবে গেরুয়া শিবির বারবার দাবি করছে, একুশে রাজ্যে তারাই আসবে ক্ষমতায়। তারই পাল্টা হিসেবে এই বার্তাকে রাজনৈতিক প্রত্যয় বলেই মনে করছে নানা মহল।

পুজোর মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রার্থনা করেন, “মাগো অপপ্রচার থেকে মুক্তি দাও, দাঙ্গা থেকে মুক্তি দাও, কুৎসা থেকে মুক্তি দাও।” পুজোর উদ্বোধনে মণ্ডপে প্রার্থনার মধ্যে দিয়েই প্রতিপক্ষের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেন তিনি।

১২ জেলার একশো দশটি পুজো উদ্বোধন করেন মমতা। পুজো উদ্বোধনের পাশাপাশি রাজ্যের এক লক্ষ হকারকে ২০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ফের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-শাঁখ বাজিয়ে নবান্ন সভাঘর থেকে ১২ জেলার ১১০ পুজোর উদ্বোধন মমতার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...