Tuesday, June 23, 2026

লড়াইয়ের ডাক, কাশ্মীরের অধিকার ফেরাতে বিরোধ ভুলে হাতে হাত মুফতি-আব্দুল্লার

Date:

Share post:

জম্মু কাশ্মীর থেকে মোদি সরকারের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কোমর বেঁধে মাঠে নামতে চলেছে বিরোধীরা। সম্প্রতি পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মুক্তির পর বিরোধীদের সঙ্ঘবদ্ধ লড়াই নতুন মাত্রা পাচ্ছে। কাশ্মীরের মাটিতে রাজনৈতিক দিক থেকে একে অপরের প্রতিপক্ষ হলেও উপত্যকার মর্যাদা রক্ষায় তারা সর্বদা এক। একথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। মুফতির মুক্তির পর সম্প্রতি ফারুক আব্দুল্লার বাড়িতে বৈঠকে বসেন ভূস্বর্গের সমস্ত রাজনৈতিক দলগুলি। আর সেখান থেকেই বার্তা দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ লড়াইয়ের।

গত বছর ৫ অগাস্ট জম্মু কাশ্মীরের থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর নিরাপত্তার স্বার্থে গৃহবন্দি করা হয় উপত্যকার রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বকে। সম্প্রতি একে একে মুক্তি দেওয়া হচ্ছে তাদের। আগেই মুক্তি পেয়েছিলেন ফারুক আব্দুল্লার, ওমর আব্দুল্লার মত নেতৃত্বরা। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছেন মেহবুবা মুফতি। এরপরই ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ফারুক আবদু্ল্লার বাড়িতে বৈঠকে বসেছিলেন ভূস্বর্গের রাজনৈতিক দলগুলি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ওমর আবদুল্লা, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, পিপিলস কনফারেন্স নেতা সজ্জাদ লোনে, পিপলস মুভমেন্ট নেতা জাভেদ মীর এবং সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তিরঘামি। কাশ্মীরের অধিকার ফেরাতে মোদি সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াইয়ের জন্য সম্মত হয়েছেন প্রত্যেকেই।

আরও পড়ুন: আমরা ছিলাম, আছি, থাকব: উদ্বোধন মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আব্দুল্লা জানান, কাশ্মীরের অধিকার রক্ষায় জোট বেঁধেছে সংগ্রামের ডাক দেওয়া হয়েছে তারা যার নাম পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেয়ারেশন। গত ৫ আগস্ট কাশ্মীরের যে বিশেষ অধিকার চুরি করা হয়েছিল তা ফিরিয়ে আনাই এই জোটের উদ্দেশ্য। উল্লেখ্য, দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর গত মঙ্গলবার মুক্তি পেয়েছেন পিডিপি নেত্রী তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। মুক্তি পাওয়ার পরই এদিন সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর লড়াইয়ের বার্তা দিলেন তিনি।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...