Tuesday, April 7, 2026

অনুদানের টাকা কর্মকর্তাদের বিনোদনে খরচ নয়, দিতে হবে হিসেবে: নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

পুজোয় সরকারি অনুদান নিয়ে পুজো কমিটি এবং পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন,

• অনুদানের ৭৫ শতাংশ খরচ করতে হবে মাস্ক ও স্যানিটাইজারের জন্য

• ২৫ শতাংশ খরচ করতে হবে পুলিশের জনসংযোগে

• কর্মকর্তাদের বিনোদনের জন্য খরচ করা যাবে না

• বিলের হিসেব সরকারকে বোঝাতে হবে

• পুজো কমিটিকে লিফলেট আকারে নির্দেশ পাঠাবে পুলিশ

• কাজ সম্পূর্ণ হল কি না তা হলফনামা দিয়ে জানাতে হবে

পুজোর অনুদান নিয়ে দায়ের করা মামলার দ্বিতীয়দিনের শুনানিতে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। শুনানিতে বিচারপতি বলেন, মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার সময় যা ঘোষণা করেছিলেন, তার সঙ্গে সরকারি বিজ্ঞপ্তির বয়ান মিলছে না। ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ঘোষণার সময় মুখ্যমন্ত্রী জানান, এবছর সংকটজনক পরিস্থিতিতে বিজ্ঞাপন পেতে অসুবিধা হচ্ছে বলে ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। কিন্তু পরে অনুদানের বিষয়ে নবান্ন থেকে যখন বিজ্ঞপ্তি প্রকাশ হয়, তখন সেখানে ক্লাবগুলিকে মাস্ক, স্যানিটাইজার কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তার ফারাক রয়েছে বলে উল্লেখ করেন বিচারপতি।

বিচারপতির প্রশ্ন করেন, যেখানে মহামারি আইন চালু রয়েছে, মাস্ক না পরে বাড়ি থেকে বেরোনোটা অপরাধ। সেখানে কী করে ধরে নেওয়া হচ্ছে, সবাই মাস্ক না পরেই বেরিয়ে আসবেন, আর পুজো মণ্ডপে গিয়ে মাস্ক নিয়ে পরবেন।

পুজোয় সরকারি অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। সেই মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন-বক্তব্য আর বয়ানে ফারাক: রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...