Saturday, June 27, 2026

গেইল-রাহুল ঝড়ে উড়ে গেল কোহলি ব্রিগেড

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৭১/৬
কিংস ইলেভেন পঞ্জাব – ১৭৭/২

৮ উইকেটে জয়ী কিংস ইলেভেন পঞ্জাব

টানা পাঁচ ম্যাচ হারার পর অবশেষে জয়ে ফিরল প্রীতি জিন্টার দল। একই সঙ্গে এই মরসুমে ক্রিস গেইলের প্রত্যাবর্তনের মধ্যে দিয়েই জয়ের স্বাদ পেল কিংস ইলেভেন পঞ্জাব৷ বৃহস্পতিবার শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হেলায় হারায় তারা৷ ১৭২ রান তাড়া করতে নেমে ৮ উইকেট ম্যাচ জিতে নেয়৷

১৭২ রানের লক্ষ্যে ক্যাপ্টেন লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল এবং ক্রিস গেইলের অনবদ্য ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় পঞ্জাব ব্রিগেড৷ মরশুমে প্রথম ম্যাচ খেলতে নেমে দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে জিতিয়ে গেইল বুঝিয়ে দেয় যে, সে ফুরিয়ে যায়নি৷

শারজার ছোট মাঠে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করে ১৭১ স্কোর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল ওপেনাররা শুরুটাও ভালো করেছিল৷ কোহলি দারুণ ব্যাটিং করে। কিন্তু ২ রানের জন্য হাফ-সেঞ্চুরি ফসকে যায়। ৩৯ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৪৮ রানের মাথায় মহম্মদ শামি তাকে প্যাভিলনের রাস্তা দেখায়। তবে আইপিএল ২০২০-তে প্রথম ম্যাচ খেলা ‘ইউনিভার্স বস’কে পুরনো ছন্দে ফিরে পেয়ে পঞ্জাব স্কোয়ার্ড আপাতত যে স্বস্তিতে, তা তো বলাই বাহুল্য।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কোভিড পজিটিভ

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...