Thursday, April 2, 2026

ধর্ষণের পর সিঁদুর পরিয়ে বিয়ে, মা-ছেলে কারাগারে

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের এক কলেজছাত্রীকে ধর্ষণের পর সিঁদুর পরিয়ে বিয়ের ঘটনায়  অভিযুক্ত যুবক ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার দুজন হলেন, পাকুরিতা গ্রামের হরেন জয়ধরের ছেলে শুকদেব জয়ধর ও তার স্ত্রী মা গৌরী জয়ধর। বৃহস্পতিবার দুপুরে আদালতে পেশ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

 

 

 

এদিন দুপুরে নির্যাতনের শিকার কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরআগে, আদালতে ওই ছাত্রীর জবানবন্দি নেওয়া  হয়।
মামলার তদন্তকারী আধিকারিক এস আই শাহজাহান জানান, বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর মা মামলা দায়ের করেন। এরপরই অভিযুক্ত যুবক ও তার মাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাবা গত ২৬ সেপ্টেম্বর মারা যান। ১২ অক্টোবর ছাত্রীর মা ও ধর্ষণ মামলায় অভিযুক্ত  তার বাবার বাড়িতে বেড়াতে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে তার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে দরজা খোলা মাত্রই ওঁৎ পেতে থাকা পাশের বাড়ির বখাটে শুকদেব জয়ধর ঘরে ঢুকে তার মেয়ের শ্লীলতাহানি করে। একপর্যায়ে ওই রাতে শুকদেব তার মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করে।পরে ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক শুকদেব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার মেয়ে ধর্ষক শুকদেবকে বিয়ে করতে বললে তার মাথায় সিঁদুর পরিয়ে বিয়ের নাটক করা হয়।
এদিকে মামলায় অভিযুক্ত  শুকদেবের বাবা ও মা সম্প্রতি তাদের ছেলে শুকদেবকে দ্রুত উজিরপুর উপজেলার কালবিলা গ্রামে বিয়ে করান। বিষয়টি জানতে পেরে কলেজছাত্রী বিয়ের দাবিতে ওই বাড়িতে গিয়ে প্রতিবাদ জানালে শুকদেব পালিয়ে যায়।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানান, বৃহস্পতিবার দুপুরে ধৃতদের আদালতের নির্দেশে  কারাগারে পাঠানো হয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও জবানবন্দি দেওয়ার  জন্য আদালতে পাঠানো হয়।

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...