Thursday, June 25, 2026

বিধি মেনে এবার ঘট পুজো বার্মিংহামের ‘নবারুণ’-এ

Date:

Share post:

সুমনা আদক, ইউনাইটেড কিংডম

২০২০-র সংকটময় পরিস্থিতিতে কলকাতার পাশাপাশি ব্রিটেনেও এবারের দুর্গাপুজোর হুজুগটা অনেক কম। কেমব্রিজ, কার্ডিফ, গ্লাসগো, এডিনবার্গের পুজো বন্ধের খবরটা ব্রিটেনের অনেক বাঙালির এবারে স্বপ্নভঙ্গ বলা চলে। এমন বিষন্ন সময়ে দাঁড়িয়েও লন্ডনের শারদীয়ার রেশটা সেই চল্লিশ বছর একইভাবে বজায় রাখল “নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। ”

সময়টা ছিল ১৯৭৬ লন্ডনে বসবাসকারী কিছু বাঙালির উদ্যোগে উমা পাড়ি দিয়েছিলেন ‘নবারুণ বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশন’-এর পুজো মণ্ডপে। সেই সময়ে বার্মিংহামে এটি ছিল প্রথম দুর্গা পুজো। সাতের দশকে সুদূর কুমারটুলির নন্দলাল পালের প্রতিমা ঠাঁই পায় বার্মিংহামের এই মণ্ডপে। দেখতে দেখতে প্রাচীন এই পুজোটা এতোগুলো বছর ধরে এখানকার বাঙালিদের মনে শারদ উৎসবের আমেজটাকে টিকিয়ে রেখেছে। শোনা যায় সেই সময় পুজো উদ্যোক্তারা তাঁদের পুজো প্রচারের জন্য ম্যানচেস্টার, লিড্স্, শেফিল্ড এর অলি গলিতে হ্যান্ড বিল বিলি করতেন। সত্যি, বাঙালির দুর্গাপুজোকে নিয়ে এতো আবেগ চোখে না দেখলে বিশ্বাস হয়। তাই শারদোৎসবের আবেগটা বরাবরই চিরন্তন।

পরবর্তীকালে ”সেন্ট এডিন চার্চ ” থেকে বর্তমানে বার্মিংহামের ওয়ারউইক রোডের লক্ষ্মী নারায়ণ মন্দিরে ষষ্টির সকালে উমার বোধন হয়, অষ্টমীর অঞ্জলি, সন্ধি পুজো হয়ে, কুমারী পুজো এবং সবশেষে সিঁদুরে রাঙা হওয়া- এ পুজোর ছবিটা বলে দেয় সাগরপারেও রয়েছে একটা ছোট্ট বাংলা। যেখানে আদ্যাশক্তি আহ্বানে পুজোর আনন্দ থেকে প্রসাদ বিতরণ সবেতেই জুড়ে থাকে সাবেকিয়ানা।

দুহাজার কুড়ির কোভিড কালে সরকারি নির্দেশ মেনে, মণ্ডপে জনসমাগনের দিকটা নিয়ে বিশেষ নজর দিয়েছেন পুজো উদ্যোক্তারা। সঙ্কট এখনো কাটেনি ব্রিটেনে। তাই সে কথা মাথায় রেখে এবছর মায়ের ঘট পুজো হবে মণ্ডপে। ছ জনের বেশি প্রবেশ করতে পারবেন না মণ্ডপে। মাস্ক ও সোশ্যাল ডিসটেন্সিং এবার বাধ্যতামূলক।
“নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী ভৃগু দে বলেন, “আমাদের পুজোটা কেবল বাঙালিদের নয়, এ পুজো হল সবার। এখানে আট থেকে আশি বাঙালি অবাঙালি সবাই সমবেত হয় পুজোর দিনগুলোতে। তবে এবারে আমরা চেষ্টা করছি সবকিছু নিয়ম মেনে পুজোটা করার। এ এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অনলাইনে। বাঙালি অবাঙালি সকলেই প্রোগ্রামে অংশ নেবেন। দুহাজার কুড়ির শারদোৎসবে মায়ের কাছে সবার প্রার্থনা শুধু একটাই সঙ্কট থেকে মুক্তি।

আরও পড়ুন-এবার চিন থেকে ফ্রিজ, এসি আমদানি বন্ধ করছে ভারত

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...