Saturday, June 27, 2026

কৈলাশ-বাবুলদের ৩৫৬ ধারা প্রয়োগের দাবি কার্যত নস্যাৎ করে দিলেন অমিত শাহ

Date:

Share post:

কৈলাশ বিজয়বর্গী, বাবুল সুপ্রিয়দের দাবিকে নস্যাৎ করে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুঝিয়ে দিলেন, মোটেই রাজ্যে ৩৫৬ ধারা জারি করার প্রশ্ন আসে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি মোটেই দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন না। রাজনৈতিক দলের নেতারা অনেক কিছু দাবি করতেই পারেন, কিন্তু ভারত সরকারকে অনেক কিছু মাথায় রাখতে হয়।

অমিত শাহ একটি সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পশ্চিমবঙ্গে গম্ভীর পরিস্থিতি। প্রতিদিন সেটা বাড়ছে। ফলে রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতি শাসনের এই দাবি করতেই পারেন। করাটা যুক্তিসঙ্গত। কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বলতে পারি, এইসব সিদ্ধান্ত নিতে গেলে অনেক কিছু পরিস্থিতি, অবস্থা, আইন পর্যালোচনা করতে হয়।

অর্থাৎ অমিত শাহ বুঝিয়ে দিলেন, বিজেপি লোক ক্ষ্যাপাতে ৩৫৬-র কথা বলতেই পারে। রাজ্যপাল রাজনৈতিক নেতার মতো আচরণ করে রিপোর্টও পাঠাতে পারে। কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসলে এগুলো বলা যায় না!

তাই তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এখানকার বিজেপি নেতাদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী অবিবেচকের মতো বলেননি। উনি জানেন ৩৫৬-র আগে ৩৫৫ ধারাও রয়েছে। রাজ্যপালের ক’টা রিপোর্ট কিছু যায় আসে না। এই রাজ্যের মানুষ কিন্তু এসব মোটেই সহ্য করবে না।

আরও পড়ুন- ৭২০ পেয়ে নিটে প্রথম শোয়েব, একই নম্বর পেয়ে কেন দ্বিতীয় আকাঙ্ক্ষা?

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...