Thursday, June 4, 2026

৭২০ পেয়ে নিটে প্রথম শোয়েব, একই নম্বর পেয়ে কেন দ্বিতীয় আকাঙ্ক্ষা?

Date:

Share post:

দুজনের প্রাপ্ত নম্বরই এক। অথচ মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় তথা নিট পরীক্ষায় প্রথম হলেন ওড়িশার শোয়েব আফতাব। দ্বিতীয় স্থানে দিল্লির আকাঙ্ক্ষা সিং।

দু’জনেরই প্রাপ্ত নম্বর ৭২০-তে ৭২০। যা ইতিহাসে এই প্রথম। কিন্তু কেন আকাঙ্ক্ষা দ্বিতীয় হলেন, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, দুজনের প্রাপ্ত নম্বর এক হওয়ায় ‘টাইব্রেক’ পদ্ধতি অবলম্বন করা হয়েছে। সেই পদ্ধতি মেনে প্রথম হয়েছেন শোয়েব। দ্বিতীয় স্থান পেয়েছেন আকাঙ্ক্ষা। এনটিএ-এর এক আধিকারিক জানান, বয়স, বিষয়ভিত্তিক নম্বর, ভুল উত্তরের মতো বিষয়গুলি বিবেচনা করে একই নম্বর পাওয়া প্রার্থীদের পৃথক র‍্যাঙ্ক দেওয়া হয়। শোয়েব এবং আকাঙ্ক্ষার ক্ষেত্রেও সেই নিয়ম অবলম্বন করা হয়েছে।

সংবাদ সংস্থাকে এনটিএ-এর এক আধিকারিক জানান, র‌্যাঙ্কিং দেওয়ার ক্ষেত্রে ‘টাইব্রেক’ পদ্ধতি মানা হয়। আগে বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়। প্রাথমিকভাবে জীববিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীর র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়। সেভাবেও প্রার্থীদের বাছাই না করা গেলে কতগুলি প্রশ্নের উত্তর ভুল দিয়েছেন, তার ভিত্তিতে তালিকা তৈরি করা হয়। তারপর বয়সের ভিত্তিতে বাছাই করা হয়। যার বয়স বেশি তিনি অগ্রাধিকার পান। ওই আধিকারিক জানান, এই পদ্ধতি মেনেই শোয়েব, আকাঙ্ক্ষা-সহ একই নম্বর প্রাপ্ত সব নিট পরীক্ষার্থীদের র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে। তাঁর কথায় স্থান প্রথম হোক বা দ্বিতীয় কারোর কৃতিত্ব কোনও অংশে কম না। নিটের ইতিহাসে এই প্রথমবার পূর্ণ নম্বরই প্রাপ্ত নম্বর পেয়েছেন শোয়েব ও আকাঙ্ক্ষা।

আরও পড়ুন:প্রকাশিত হল নিট ২০২০: ৭২০ নম্বর নিয়ে ইতিহাস তৈরি শোয়েব আফতাবের

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...