Wednesday, June 24, 2026

ইজেডসিসিতে মোদির পুজো পে চর্চার আয়োজনে সেই তিন মুখ!

Date:

Share post:

সেই কৈলাশ বিজয়বর্গী, মুকুল রায়, সব্যসাচী দত্ত। এক মুখ। এক ভঙ্গি। তার বাইরে চোখে পড়ার মতো কোনও নেতাই নেই।

সল্টলেকের ইজেডসিসিতে বিজেপির উদ্যোগে পুজো হচ্ছে, বলা ভাল কৈলাশ- মুকুলের শক্তি প্রদর্শনের পুজো। বিজেপি শিবির বা দিলীপ শিবিরের কাউকে চোখে পড়েনি শনিবার। বোধনের দিন মোদির ‘পুজো পে বাত’ হবে। প্রধানমন্ত্রী ভার্চুয়াল থাকবেন, দলে সদস্যপদ অক্ষত রাখার জন্য অনেকেই থাকবেন, থাকতে বাধ্য হবেন। নইলে ক’জন থাকতেন, বলা শক্ত, বলছে দলীয় গুঞ্জনই।

শনিবার ইজেডসিসিতে গিয়ে কাজ তদারকি করেন কৈলাশরা। জানা যায়, খোলা মণ্ডপেই সেদিন সকলে বসে মোদির ভাষণ শুনবেন। এছাড়া ওই খোলা মণ্ডপে হবে নানাসাংস্কৃতিক অনুষ্ঠান। মানা হবে কোভিড বিধিও।

রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কোভিডে আকান্ত হয়ে হাসপাতালে। কিন্তু সুস্থ থাকলেও তিনি নিশ্চিত অন্য জায়গায় থাকতেন। কৈলাশ-মুকুলকে এড়িয়েই তিনি নিজস্ব কর্মসূচিতে থাকছিলেন। দিলীপ ঘনিষ্ঠরা ইতিমধ্যে বিজেপির এই পুজোর উদ্যোগকে কৈলাশদের মোচ্ছব বলেছেন। ফলে সেদিন মোদির ভাষণের পর এইসব তৎকাল নেতাদের পাশে আদি এবং অরিজিনাল বিজেপিদের ভিড় যে পাতলা হবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন- করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবেন কারা? তালিকা তৈরি করল সরকার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...