Monday, June 8, 2026

রাশিয়ার কোভিড ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ ভারতে ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেল

Date:

Share post:

কোভিড ভ্যাকসিন স্পুটনিকের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। জানালো ডক্টর রেড্ডি। সূত্রের খবর, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে থেকে এই সংস্থাকে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে। প্রথম দফায় ডিসিজিআই-এর তরফে এই ট্রায়াল বন্ধ করে দিয়েছিল। ফের গত ১৩ অক্টোবর সংস্থার তরফে দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের জন্য অনুরোধ করেন সংস্থাকে।

সংশোধিত প্রোটকলে সংস্থা জানিয়েছে,১০০ জন ভলেন্টিয়ারের উপর দ্বিতীয় দফায় পরীক্ষা হবে। এবং ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাছাই করা হয়েছে ১৪০০ ভলেন্টিয়ারকে। স্পুটনিকের ভি-এর বিপণনের দায়িত্বে থাকা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এবং ভারতের ডঃ রেড্ডিস ল্যাবোরেটরি গত মাসেই একটি ঘোষণা করেছিল। ভারতে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে স্পুটনিক। কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিকের পরীক্ষামূলক অভিযান থেমে যায়।

ডক্টর রেড্ডিস ল্যাব স্পুটনিক ভারতে ঠিক কতটা কার্যকরী হতে পারে তা খতিয়ে দেখার জন্য বৃহত্তর সমীক্ষার পথে হাঁটতে চাইছিল। তবে তা হতে দেয়নি কেন্দ্র। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশানের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক স্তরে স্পুটনিক ব্যবহারে সুরক্ষা ও প্রতিরোধ সংক্রান্ত তথ্য এত কম যে এখনই বড় পর্যায়ের সমীক্ষা চালানো ঠিক হবে না। পাশাপাশি বিশেষজ্ঞ কমিটির তরফে ৫ অক্টোবর সংস্থাকে জানানো হয় নতুন করে আবেদনের কথা।

স্পুটনিকের বিপণনের দায়িত্বে থাকা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এবং ভারতের ডঃ রেড্ডিস ল্যাবোরেটরি গত মাসেই ঘোষণা করেছিল ডক্টর রেড্ডি’স ল্যাবকে ১০ কোটি স্পুটনিক ভ্যাকসিন দেওয়া হবে সরবরাহের জন্য।

আরও পড়ুন-করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবেন কারা? তালিকা তৈরি করল সরকার

 

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...