Friday, April 3, 2026

করোনা আক্রান্ত দিলীপ ঘোষ স্থিতিশীল, জানালেন চিকিৎসকরা

Date:

Share post:

করোনায় আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যা নিয়ে উদ্বিগ্ন তাঁর রাজনৈতিক অনুগামীরা। তবে দিলীপ ঘোষের অনুগামীদের স্বস্তির বার্তা দিলেন চিকিৎসকরা। আজ, শনিবার বিকেলে হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, বিজেপি রাজ্য সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল।

গতকাল, শুক্রবার ধুম জ্বর (১০২) নিয়ে হাসপাতালে ভর্তি হন দিলীপবাবু। দেখা যায় শরীরে অক্সিজেনের মাত্রাও কিছুটা কম। হাসপাতাল জানিয়েছে, তাঁর জ্বরও কমেছে। রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক। ফুসফুসে সমস্যা ধরা পড়ায় এদিন দুপুরে তাঁর সিটি স্ক্যানও করা হয় বলে জানা গিয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার রিপোর্ট আসেনি।

আরও পড়ুন-‘ঠিকাদারি সংস্থা সংগঠন চাঙ্গা করতে পারে না’, তৃণমূল বিধায়কের নিশানায় টিম-পিকে

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...