Monday, April 6, 2026

সংক্রমণ দেখতে রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় দল

Date:

Share post:

রাজ্যে সংক্রমণ বাড়ছে৷ পুজোর পরে সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে, এমন আশঙ্কাও তৈরি হয়েছে৷ এ সব কারনেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে ফের কেন্দ্র-রাজ্য বিরোধের আশঙ্কাও রয়েছে৷ এ রাজ্য ছাড়াও প্রতিনিধি দল যাবে কেরল, রাজস্থান, ছত্রিশগড় এবং কর্নাটকে। এর মধ্যে একমাত্র কর্নাটকই বিজেপি- শাসিত। এই প্রসঙ্গ টেনে প্রতিনিধি দল পাঠানোর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও চর্চা শুরু হয়েছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই ৫ রাজ্যেই গত কয়েক দিনে নতুন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গে এক দিনে আক্রান্তের সংখ্যা ৩,৭০০ ছাপিয়ে গিয়েছে। সেই কারণেই কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত। কেন্দ্রীয় দল রাজ্য সরকারকে করোনা নিয়ন্ত্রণ, নজরদারি, পরীক্ষা, সংক্রমণ রোখা ও নিয়ন্ত্রণে রাখা, আক্রান্তদের চিহ্নিতকরণ, চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সাহায্য করবে।

আরও পড়ুন-করোনা আক্রান্ত দিলীপ ঘোষ, ভর্তি বেসরকারি হাসপাতালে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...