Saturday, February 21, 2026

সকাল ৮ টার বেশি ঘুমলেই শাস্তি, চিনে নিয়মের গেরোয় প্রাণ ওষ্ঠাগত

Date:

Share post:

‘শিব ঠাকুরের আপন দেশে নিয়ম কানুন সর্বনেশে’। কবি সুকুমার রায়ের এই কবিতা একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায় প্রতিবেশী দেশ চিনের সঙ্গে। একনায়কের খামখেয়ালিপনায় এমন উদ্ভট উদ্ভট নিয়মের জেদে প্রাণ ওষ্ঠাগত চিনের বাসিন্দাদের। এই ধারা অব্যাহত রেখে এবার নয়া নিয়ম চালু করল চিন প্রশাসন। এবার চিনের ছাত্র-ছাত্রীদের জন্য বেঁধে দেওয়া হলো ঘুমের সময়।

চিনে নয়া নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে এখন থেকে সকাল ৮ টার বেশি সময় ঘুমোতে পারবে না সেখানকার ছাত্র-ছাত্রীরা। যারা এখনো স্নাতক হয়নি তাদের জন্য প্রযোজ্য এই নিয়ম। কিন্তু যারা স্নাতকোত্তর ছাত্র তারা এক ঘন্টা বেশি ঘুমানোর সময় পাবেন। হোস্টেলের কেয়ারটেকার হোস্টেল ঘুরে নজরদারি চালাবেন এই নিয়ম কেউ ভাঙছে কিনা। যদি দেখা যায় কেউ এই নিয়মের অবাধ্য হয়েছেন তাহলে কড়া শাস্তি দেওয়া হবে তাকে। লাগিয়েছো সাংহাই ইউনিভার্সিটি নতুন এই নিয়ম চালু করেছে। নিয়মে বলা হয়েছে প্রতিদিন সঠিক সময়ে ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে পড়ুয়াদের।নিজের বিছানা ছাড়া অন্য কোনো বিছানা খালি থাকলেও সেখানে ঘুমানো যাবে না। সে ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। আর নম্বর কাটা পড়লে স্কলারশিপ পেতে সমস্যার মুখে পড়বে ছাত্রছাত্রীরা। ইউনিভার্সিটির নতুন এই নিয়মে রীতিমতো ক্ষুব্ধ পড়ুয়ারা। জানা গিয়েছে এখানে স্নাতক স্তরে পড়াশোনা করেন ২০ হাজার ছাত্রছাত্রী এবং স্নাতকোত্তরে ১৬ হাজার ৫০০ জন। নতুন এই নিয়মের জেরে ইউনিভার্সিটিকে জেলখানার সঙ্গে তুলনা করেছে বহু পড়ুয়া।

আরও পড়ুন: এবার চিন থেকে ফ্রিজ, এসি আমদানি বন্ধ করছে ভারত

বিশ্ববিদ্যালয়ের নতুন এই নিয়মকে ভালো চোখে দেখছে না পড়ুয়ারা। তাদের অভিযোগ প্রজেক্ট শেষ করতে অনেক সময় রাত জেগে কাজ করতে হয় তাদের। দীর্ঘ রাত জাগার পর সকালে ঘুম থেকে ওঠাটা এক রকম শাস্তি। ফলে এই নিয়ম মানতে রাজি নয় অনেকেই। সবমিলিয়ে বিশ্ববিদ্যালয়ের নয়া নিয়মে ক্ষোভে ফুঁসছে চিনের পড়ুয়ারা।

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...