Friday, March 27, 2026

বলিউড যাবে যোগীরাজ্যে? শিবসেনা-বিজেপির রাজনৈতিক তরজায় বাড়ছে জল্পনা

Date:

Share post:

তবে কি এবার আস্তানা পরিবর্তনের সময় এসেছে বলিউডের? চিরচেনা মুম্বই ছেড়ে এবার কি তবে উত্তরপ্রদেশে যাত্রা করবেন বলিউড। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই জল্পনায় শুরু হয়েছে বলিউডকে কেন্দ্র করে। শিবসেনা ও বিজেপির রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এ জল্পনা এবার নতুন মাত্রা পেল। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে এবার মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাতেই বলিউডের মুম্বই ত্যাগের সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে।

সম্প্রতি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে এক বিবৃতি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেখানে রীতিমতো অভিযোগের সুরে বলা হয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করার জন্য মহারাষ্ট্র থেকে তা সরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। এটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই প্রথম বার এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন উদ্ধব ঠাকরে। সেখানে তাঁর এই বিবৃতির পর রীতিমতো জল্পনা চড়েছে। তবে শুধু উদ্ধব ঠাকরে নন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিকও বলেন, মুম্বইতে বলিউডকে বদনাম করে তা উত্তরপ্রদেশে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত শুরু হয়েছে। এটা কোনওভাবেই সহ্য করা হবে না। শিবসেনার প্রবল বিরোধী হলেও বলিউড ইস্যুতে উদ্ধব ঠাকরের পাশে এসে দাঁড়িয়েছে এমএনএস। অন্যদিকে আবার বলিউড ইস্যুতে মহারাষ্ট্র সরকারকে রীতিমতো তোপ দেখেছেন বিজেপি নেতা অমরজিৎ মিশ্র।

আরও পড়ুন: ‘কেউ গুলি চালাবে না বেটা’, মানবতা দিয়ে জঙ্গিকে আত্মসমর্পণ করালেন সেনা অফিসার

টুইট করে তিনি লেখেন, ‘বাস্তব পরিস্থিতি বুঝতে গেলে মুখ্যমন্ত্রীর উচিত বাসভবন থেকে বাইরে বের হওয়া। এর আগের সরকার ৫২১ একরের ফিল্ম সিটিকে উন্নত করতে ২০৫০ কোটি টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বর্তমান সরকারের আমলে সে কাজ বিন্দুমাত্র এগোয়নি। পরিস্থিতি এমন থাকলে এই ইন্ডাস্ট্রি অন্য জায়গায় সরে যাবেই। উল্লেখ্য, গত মাসেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন ভারতের সবথেকে বড় সিটি তৈরি করা হবে উত্তর প্রদেশে। এরপরই বলিউডের মুম্বইতে যাওয়ার জল্পনা নতুন মাত্রা পায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই জল্পনা আরও জোরদার হয়ে উঠছে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল।

Related articles

ভোটের আবহেই বিজেপিতে অরিন্দম, লড়বেন ভোটে?

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক বিরোধী সব দলই শুরু করে দিয়েছে জোর কদমে প্রচার। ভোটের অবহেই...

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...