Wednesday, June 24, 2026

নিউ নর্মালের জের, ভার্চুয়াল মাধ্যমেই নতুন জীবনের সূচনা যুগলের

Date:

Share post:

পাত্রীর বাড়ি বাংলাদেশে। আর পাত্র বর্ধমানের। কিন্তু করোনা আবহে কীভাবে হবে বিয়ে তা ভেবেই কুল করতে পারছিল না দুই পরিবার। কিন্তু ৪০০ কিলোমিটার দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে এক হলো দুই মন।

শুক্রবার কাটোয়ার বাসিন্দা মির আবু তালেব আলির সঙ্গে বিয়ে হল সাহারাম ফতেমার। ভার্চুয়াল মাধ্যমেই অসম্ভব সম্ভব হলো। করোনা পরিস্থিতিতে লেখাপড়া থেকে অফিস মিটিং এমনকী দুর্গাপুজোর উদ্বোধন হচ্ছে ভার্চুয়াল মাধ্যমে। এবার সেই তালিকায় যুক্ত হলো বিয়ে।

জানা গেছে, ২০১৮ সালে ভেলোরে চিকিৎসা করাতে গিয়ে কুয়েতের বাসিন্দা ফাতেমার সঙ্গে আলাপ হয় পাত্রের। দিদির চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন তিনি। চলতি বছর ফেব্রুয়ারি মাসে ভেলোরেই দু’ জনের এনগেজমেন্ট হয়। কিন্তু করোনার সংক্রমণ এবং লকডাউনের জেরে স্থগিত হয়ে যায় বিয়ের অনুষ্ঠান।

দূরত্ব হলেও থেকে গিয়েছিল মনের টান। তাই শেষমেষ কাটোয়া আর বাংলাদেশে বসে ভার্চুয়াল বিয়ের আসর। পাত্র মির আবু তালেব আলির কথায়, “মহামারি পরিস্থিতিতে বিয়ে করতে যাওয়া সম্ভব নয়। কিন্তু আবার বিয়েটা করতে হবে। তাই এই ব্যবস্থা বেছে নিয়েছি।”

আরও পড়ুন:বিধি মেনে এবার ঘট পুজো বার্মিংহামের ‘নবারুণ’-এ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...