Monday, April 6, 2026

অধিনায়ক বদল করেও ভাগ্য ফিরল না! মুম্বইয়ের বিরুদ্ধে ৮ উইকেটে হার কলকাতার

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্স – ১৪৮/৫
মুম্বই ইন্ডিয়ান্স – ১৪৯/২

৮ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

কামিন্স ও ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানের ৫৬ বলে ৮৭ রানের পার্টনারশিপে মুম্বইয়ের বিরুদ্ধে সম্মানজনক স্কোর করে নাইটরা। তবে লীগের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে ১৪৮ রান নেহাতই নগন্য। কুইন্টন ডি’কক এবং রোহিত শর্মার ব্যাটিং খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় মুম্বইকে। শুক্রবার শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতাকে ৮ উইকেটে হারিয়ে লীগের শীর্ষে রোহিতবাহিনী।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার৷ ওপেনিংয়ে বদল ঘটিয়ে শুভমন গিলের সঙ্গে ইনিংস শুরু করে রাহুল ত্রিপাঠি৷ কিন্তু সেভাবে সুবিধা করে উঠতে পারেনি ত্রিপাঠি-গিল জুটি। এক সময় মনে হচ্ছিল কলকাতার স্কোর একশ’ পার করাই বোধহয় কঠিন হয়ে যাবে। সেখানে দলের হাল ধরে কামিন্স-মর্গ্যান জুটি। কিন্তু তাদের লড়াই ব্যর্থ হয়ে যায়। মুম্বইয়ের হয়ে অনবদ্য বোলিং করে রাহুল চাহার ও জসপ্রীত বুমরাহ৷ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২টি উইকেট নেন চাহার৷ অন্যদিকে ৪ ওভারে ২২ রান ব্যয় করে একটি উইকেট যায় বুমরাহর ঝুলিতে৷

ডি’কক এদিন ৪৪ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলে সঙ্গে রোহিত শর্মার ৩৬ বলে ৩৫ এবং হার্দিক পান্ডিয়ার ১১ বলে ২২ রানের ইনিংসে ভর করে সহজেই জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন- প্লেনের মতই উড়ছে আকাশে, কী ছিল ওটা? আতঙ্কে পাইলট থেকে এয়ারলাইন্স ক্রু

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...