Friday, April 3, 2026

এবার চিন থেকে ফ্রিজ, এসি আমদানি বন্ধ করছে ভারত

Date:

Share post:

আত্মনির্ভর ভারত গড়ার উদ্যোগে আর এক ধাপ এগনোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্য সামনে রেখে এবার চিন থেকে রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা বিশ্ব মহামারি পরিস্থিতি ও লাদাখ সীমান্তে চিনের আগ্রাসনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমদানিতে রাশ টেনে দেশিয় শিল্পের পরিকাঠামো গড়ায় উৎসাহ দিচ্ছে মোদি সরকার। ভারত-চিন সংঘাত বাড়তে থাকায় অর্থনীতিতে চিনের উপর নির্ভরতা কমাতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক থেকে শুরু করে কয়েক দফায় প্রায় ২২৪ টি চিনা অ্যাপ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। চীনা পণ্য বয়কটের আওয়াজও উঠেছে। ভারতের এইসব পদক্ষেপ চিনা অর্থনীতির উপর জোর ধাক্কা আনবে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। চিনা পণ্য বয়কটের ক্ষেত্রে এবার আরও এক ধাপ এগলো ভারত সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, এবার চিন থেকে ফ্রিজ ও এয়ার কন্ডিশনার আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় এবার থেকে দেশিয় প্রযুক্তিতেই যাতে এই দুটি পণ্য ভারতে উৎপাদন করা হয় তার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে এটাও স্পষ্ট করে বলা হয়েছে, শুধুমাত্র ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য।

আরও পড়ুন-ক্ষুধার্ত ভারত! বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান, বাংলাদেশেরও নীচে

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...