Monday, April 6, 2026

‘দাদা’র শিরোপায় নতুন পালক দীপাবলিতে !

Date:

Share post:

দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক, কুইজমাস্টার, CAB-র প্রশাসনিক প্রধান, BCCI- প্রেসিডেন্টের এ বার আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা, ICC-র গুরুত্বপূর্ণ পদ পাওয়া প্রায় নিশ্চিত৷ সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন দীপাবলিতেই ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় ICC-র ডেপুটি চেয়ারম্যান পদে বসতে চলেছেন৷ শুক্রবার ICC সূত্রে এমনই খবর মিলেছে। ভারতের শশাঙ্ক মনোহর ছিলেন শেষ ICC চেয়ারম্যান। তাঁর জায়গায় নতুন ICC প্রধান আসবেন। অনেকেই চেয়েছিলেন, সৌরভ-ই আসুন চেয়ারম্যান পদে। কিন্তু সৌরভকে ICC চেয়ারম্যানের পদ নিতে হলে বোর্ড প্রেসিডেন্টের চেয়ার ছাড়তে হবে। যেটা তিনি এখনই করতে নারাজ। দুবাইয়ের ICC সদর দফতরের খবর, কর্তারা চাইছেন, সৌরভকে অন্য কোনও গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ICC প্রশাসনে নিয়ে আসতে। এমন পদে যাতে তাঁকে বোর্ডের পদ ছাড়তে না হয়৷ তাই প্রাক্তন ভারত অধিনায়ককে ICC-র ডেপুটি চেয়ারম্যান করা হবে বলেই শোনা যাচ্ছে। ডেপুটি চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে সে রকম কোনও শর্ত নেই। ICC-র অভিমত, ক্রিকেটের এমন কঠিন পরিস্থিতিতে সৌরভের মতো কেউ ডেপুটি চেয়ারম্যান হলে ICC প্রশাসনই শক্ত হবে।

সৌরভ এই পদে যোগ দিলে ডেপুটি চেয়ারম্যানের পদটাও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এদিকে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে BCCI আবেদন করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের মেয়াদ বাড়ানোর জন্য। সর্বোচ্চ আদালত যদিও জানিয়েছে, এই আবেদনের শুনানি পরে হবে, তত দিন এই পদাধিকারীরাই বোর্ডের কাজ চালান।

আরও পড়ুন-অধিনায়ক বদল করেও ভাগ্য ফিরল না! মুম্বইয়ের বিরুদ্ধে ৮ উইকেটে হার কলকাতার

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...