Friday, April 3, 2026

জ্বর নেই-সমস্যা মিটেছে ফুসফুসের, ক্রমশ সুস্থ হচ্ছেন সৌমিত্র

Date:

Share post:

বোধহয় একেই বলে ফেলুদার লড়াই! মারণ ভাইরাস ও কঠিন ব্যাধির সঙ্গে পাঞ্জা লড়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত কয়েকদিন আগে পর্যন্ত যে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে এখন অনেকটাই ভালো আছেন বর্ষীয়ান অভিনেতা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌমিত্রবাবুর শরীরে আর জ্বর নেই। তাপমাত্রা এখন স্বাভাবিক। ফুসফুসে যে সমস্যা তৈরি হয়ে সেটাও কমেছে। কেউ ডাকলে তিনি চোখ খুলছেন। কথা বলারও চেষ্টা করছেন। সবাইকে চিনতেও পারছেন অভিনেতা। কমে গিয়েছে অস্থিরতা। কেটে গিয়েছে অসংলগ্ন ভাব। যদিও এখনও কিছুটা আচ্ছন্ন ভাব রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে। বাবার সঙ্গে কথা বলেছেন মেয়ে। সব মিলিয়ে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন ৮৫ বছর বয়সী অভিনেতা।

সপ্তাহদুয়েক আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর থেকে ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। একটা সময়ে তাঁকে ভেন্টিলেশনে দিয়ে হয়েছিল লাইফ সাপোর্টের জন্য। একদিকে করোনার থাবা, অন্যদিকে বার্ধক্যজনিত একাধিক রোগ গ্রাস করেছিল অভিনেতাকে। তাঁকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনা ছিল চিকিৎসকদের কাছে চ্যালেঞ্জ। সেই কাজে তাঁরা অনেকটাই সফল বলা চলে। ইতিমধ্যেই কোভিড জয় করেছেন সৌমিত্রবাবু। অন্যান্য শারীরিক সমস্যাগুলিও ধীরে ধীরে কাটিয়ে উঠছেন।

হাসপাতাল রাইলস টিউবে প্রতি ২ ঘণ্টায় তাঁকে খাবার দেওয়া হচ্ছে। ৪ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে। সিরিঞ্জ পাম্প দিয়ে পটাশিয়ামের ঘাটতি পূরণ করা হচ্ছে। চলছে মিউজিক থেরাপি। যেখানে রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে তাঁর অভিনীত চলচ্চিত্রের গান ও আবৃত্তি শোনানো হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এবং তা কাজে দিচ্ছে বলে দাবি চিকিৎসকদের।

আরও পড়ুন: করোনা আক্রান্ত দিলীপের সঙ্গে কারুর সাক্ষাৎ হয়নি, জানাল হাসপাতাল

Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...