Saturday, April 4, 2026

ধাওয়ানের সেঞ্চুরি! চেন্নাই এক্সপ্রেসকে বেলাইন করে ফের শীর্ষে দিল্লি

Date:

Share post:

চেন্নাই সুপার কিংস – ১৭৯/৪

দিল্লি ক্যাপিটালস – ১৮৫/৫

৫ উইকেটে জয়ী দিল্লি ক্যাপিটালস

শনিবারের শারজা ক্রিকেট স্টেডিয়াম আরও এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল। আইপিএল ফরম্যাটে শিখর ধাওয়ানের প্রথম সেঞ্চুরিতে চেন্নাই সুপার কিংস-কে হারিয়ে ফের একবার লীগ তালিকায় শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস৷ ম্যাচের সেরা অবশ্যই ‘গব্বর’ ধাওয়ান৷ শেষ ওভারে অক্ষর প্যাটের বিধ্বংসী ব্যাটিং এদিনের ম্যাচের মূল টিআরপি৷ শেষ ওভারে দিল্লির জয়ের জন্য দরকার ছিল ১৭ রান৷ কিন্তু অক্ষরের তিন ছক্কায় ২২ রান তুলে নেয় ক্যাপিটালস। এখানেই ‘সুপার স্যাটারডে’ জমে ওঠে। প্যাটেল ৫ বলে ২১ রানে অপরাজিত থাকে। অন্যদিকে শিখর ধাওয়ানের অপরাজিত ৫৮ বলে ১০১ রানের ইনিংস।

টসে জিতে ধোনি ব্রিগেড প্রথমে ব্যাট করে রবীন্দ্র জাদেজার ঝোড়ো ইনিংসের সাহায্যে দিল্লি ক্যাপিটালসের সামনে বড় রানের টার্গেট রাখে চেন্নাই সুপার কিংস৷ ৪ উইকেটে ১৭৯ রান তোলে চেন্নাই সুপার কিংস৷ ১৩ বলে চার ছক্কায় ৩৩ রানের অপরাজিত ইনিংস জাদেজার নামের পাশে।

শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের৷ প্রথম ওভারেই স্যাম কারানকে ডাগ-আউটে ফেরান তুষার দেশপান্ডে৷ ৷ তিন নম্বরে ব্যাটিং করতে এসে ডু’প্লেসির সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়ে শেন ওয়াটসন৷ দ্বিতীয় উইকেটে দু’জনে ৮৭ রান যোগ করে। ডু’প্লেসি ৪৭ বলে ২টি ছয় ও হাফ-ডজন বাউন্ডারির সাহায্যে ৫৮ রানের ইনিংস খেলে। এদিনের জয়ে দিল্লির ৯ ম্যাচে পয়েন্ট দাঁড়ায় ১৪ তে।

আরও পড়ুন- মহামারির আবহে রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের প্রয়াসকে সম্মাননা প্রদান

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...