Friday, April 3, 2026

দক্ষিণ দিনাজপুরের তিন বিতর্কিত নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

Date:

Share post:

কঠোর তৃণমূল৷ ভোটের মুখে কোনও বিতর্কিত নেতা-কর্মীকেই প্রশ্রয় দিতে রাজি নয় দল৷

দক্ষিণ দিনাজপুরের ৩ বিতর্কিত নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। দলের প্রাক্তন দুই কার্যকরী সভাপতি সোনা পাল ও দেবাশিস মজুমদার এবং জেলা নেতা সুনির্মলজ্যোতি বিশ্বাসকে শনিবার দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানালেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস। এ প্রসঙ্গে সোনা পাল প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘আমাদের ছাড়া জেলায় তৃণমূল চলবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করি। যারা বহিষ্কার করেছে, তাঁরা কারা ? এদের আমি মানি না। বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানাব।’’ দেবাশিস বলেছেন, “এই বহিষ্কার উদ্দেশ্যপ্রণোদিত৷ যাঁরা জেলায় দল চালাচ্ছেন তাঁরা খাতায় কলমে আজও তৃণমূলও নয়। শো-কজের উত্তরে আমি জানিয়েছি, এঁদের নেতৃত্বে আমি দল করব না।’’ ওদিকে কুশমণ্ডির নেতা সুনির্মলজ্যোতি বিশ্বাসের দাবি, ‘‘জেলা সভাপতি গৌতম দাসের নামে মানহানির মামলা করব।’’

প্রসঙ্গত, অর্পিতা ঘোষ যখন জেলা সভাপতি ছিলেন, তখনই সোনা ও দেবাকে কার্যকরী সভাপতি করা হয়েছিল। জেলা পরিষদের মেন্টরও ছিলেন হরিরামপুরের দাপুটে নেতা সোনা। মাসখানেক আগে দল বিরোধী কাজ ও দুর্নীতির অভিযোগে এদের শো কজ করা হয়। সুনির্মলের স্ত্রী সুনন্দা বিশ্বাস আবার কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি। সোনা পালের মেয়ে অলিভিয়া পাল মহিলা তৃণমূলের নেত্রী। এদের প্রসঙ্গে জেলা সভাপতি গৌতম দাস বলেছেন, ‘‘ওঁদের বিরুদ্ধে কোনও অভিযোগই নেই। তাঁরা যেমন আছেন তেমনই থাকবেন।’’

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীকে ‘সম্মানের পাগড়ি’ উপহার দিতে চান বলবিন্দর-পত্নী করমজিৎ

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...