Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীকে ‘সম্মানের পাগড়ি’ উপহার দিতে চান বলবিন্দর-পত্নী করমজিৎ

Date:

Share post:

বিজেপি’র নবান্ন অভিযানের সময় অস্ত্র-সহ ধৃত বলবিন্দর সিং এখনও পুলিশ হেফাজতে। তাঁকে আবার সোমবার আদালতে হাজির করানোর কথা৷

এরই মাঝে বলবিন্দর সিং-এর স্ত্রী করমজিৎ কাউর জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানের পাগড়ি উপহার দিতে চান তিনি৷ বলবিন্দরের ‘পাগড়ি’ বিতর্ক নিয়ে রাজ্য রাজনীতিতে সময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিলো। ওই বিতর্কে যথারীতি হাওয়া দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার পরিস্থিতি বদলেছে৷ রাগ বা অভিমান ভুলে এখন বাংলার মুখ্যমন্ত্রীকে সম্মানের পাগড়ি উপহার দিতে চাইছেন বলবিন্দরের স্ত্রী ও পরিবার। শনিবারই বলবিন্দরের স্ত্রী-পুত্রের কাছে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতার ‘স্নেহের উপহার’। তাঁদের পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতেই খুশি হয়েছে করমজিৎ৷ তিনি বলেছেন, “দুর্গাপুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন। আমি সম্মানিত। আমার জন্য সালোয়ার স্যুট, আমাদের ছেলের জন্য কুর্তা- পাজামা এবং একটি শাল উপহার দিয়েছেন তিনি। আমিও ওঁর সঙ্গে দেখা করে ওঁকে একটি পাগড়ি উপহার দিতে চাই।”
মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের পর শিখ সম্প্রদায়ের প্রস্তাবিত বিক্ষোভ সমাবেশও বাতিল করে দেওয়া হয়েছে। তাঁদের তরফে টুইটে বলা হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রীর আচরণে তাঁরা সন্তুষ্ট। ‘দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি’-র সভাপতি মনজিন্দর সিংহ সিরসা টুইট করেন, ‘রাজ্যপুলিশের ডিজি-র তরফে প্রাক্তন ফৌজি বলবিন্দর সিংহের স্ত্রী করমজিৎ কাউরকে দেওয়া সুবিচারের আশ্বাসের জন্য মমতাজিকে বিশেষ ধন্যবাদ। মমতাজি করমজিৎকে একটি স্যুটও পাঠিয়েছেন, যা সবচেয়ে সুন্দর উপহার’।

আরও পড়ুন : ষষ্ঠীর দিন বিজেপির পুজো উদ্বোধনে মোদি, নাচের অনুষ্ঠানে ডোনা

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...