Wednesday, May 27, 2026

পুজো অনুদান নিয়ে বিরোধীদের সমালোচনাকে কটাক্ষ করে কী বললেন কুণাল ?

Date:

Share post:

‘বর্ণপরিচয়’-এর রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপনে নানান কর্মসূচি পালন হচ্ছে রাজ্য জুড়ে ।সেই পদাঙ্ক অনুসরণ করে কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে রবিবার এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে,রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, দেব সাহিত্য কুটিরের কর্ণধার রূপা মজুমদার, সমাজসেবী সুপ্তি পান্ডে প্রমুখ।
বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে তার লেখা পুস্তক প্রদান এবং শারদীয়ার প্রাক্কালে মহিলা ও শিশুদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করেছিল কলকাতা 14 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস । মহামারির আবহের মধ্যেও উৎসবের মরসুমে সবার মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই অনুষ্ঠান বলে জানালেন তৃণমূলের যুব নেতা মৃত্যুঞ্জয় পাল। মন্ত্রী সাধন পাণ্ডে বলেন, রাজ্যের মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য তার দফতরের বিভিন্ন প্রকল্পের সুযোগগুলিকে আরও বেশি করে কাজে লাগাক মহিলারা ।ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে স্বনির্ভর হয়ে উঠুক তারা। প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ বলেন, উৎসবে পুজো কমিটিকে সাহায্য করে সঠিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার । এই বিষয়ে বিরোধীদের সমালোচনা করা অর্থহীন । বরং তিনি প্রশ্ন তোলেন, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দুর্গাপুজো একটু স্বস্তির বাতাস নিয়ে এসেছে । সরকার মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে মানুষকে মনোবল জোগাচ্ছে তাতে দোষ কোথায়? যারা সমালোচনা করছেন তারা এতদিন কোথায় ছিলেন?
দেব সাহিত্য কুটিরের তরফে রূপা মজুমদার বলেন, এই প্রকাশনা সংস্থা থেকে বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয় ‘ প্রকাশিত হয়েছিল ।এমন পথ প্রদর্শকের দ্বিশত জন্মবার্ষিকীতে শরিক হতে পেরে আমরা গর্বিত ।সমাজসেবী সুপ্তি পান্ডে বলেন, সমস্ত নির্দেশ ও নিয়মবিধি মেনেই সবাই উৎসবে সামিল হোক।
এদিন প্রায় শ’খানেক শিশুর হাতে বিদ্যাসাগরের লেখা বই ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয় । তৃণমূল যুব কংগ্রেসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সবাই ।

Related articles

জামিন পেলেন স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত 

আদালতে সময় মতো পৌঁছলো না নথি, ১ হাজার টাকার বন্ডে জামিন পেলেন রাজগঞ্জের প্রাক্তন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)...

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...