Tuesday, June 9, 2026

যোগী রাজ্যে কেলেঙ্কারি: ভোটার লিস্টে বাবার নাম নরেন্দ্র মোদি, ছেলে লাদেন

Date:

Share post:

এবার যোগী আদিত্যনাথের রাজ্যে অন্য এক কেলেঙ্কারি। সেটা আবার গুরুত্বপূর্ণ এক সরকারি দফতরে। উত্তরপ্রদেশের ভোটার তালিকায় নাম উঠেছে লাদেনের। এখানেই শেষ নয়, সেই তালিকায় এই লাদেনের বাবার নাম নাকি নরেন্দ্র মোদি! যা দেখে চক্ষু চড়কগাছ সরকারি আধিকারিকদের। শুধু মোদির ছেলে লাদেন নয়, এখানকার ভোটার তালিকায় অনিল-কন্যা সোনম কাপুরেরও। মায়াবতী থেকে শিবরাজ সিং চৌহান, সবাই আছে সেই তালিকায়!

প্রসঙ্গত, আগামী বছর উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোট। তার জন্যই চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। সেই সূত্রেই যোগী রাজ্যে ভাইসাহিয়া গ্রামের ভোটার তালিকা দেখে চক্ষু চড়কগাছ ব্লক লেভেল অফিসার প্রমীলা দেবীর। তিনি জানান, ভোটার তালিকা অনুযায়ী এই গ্রামের এক বাসিন্দার নাম লাদেন, আর তাঁর বাবার নাম নরেন্দ্র মোদি। অন্য এক বাসিন্দার নাম সোনম কাপুর। তাঁর বাবা অনিল কাপুর।

প্রমীলা দেবী ভোটার তালিকা নিয়ে আরও জানিয়েছেন, এই তালিকা খতিয়ে দেখার জন্য গত ৫ অক্টোবর এই গ্রামের ভোটার লিস্ট তাঁর হাতে আসে। সেখানে প্রচুর সন্দেহজনক ও আজগুবি নাম দেখতে দেখা। এরপর তিনি খোঁজ নিয়ে দেখি, বাস্তবে এরকম কেউ ওই গ্রামের বাসিন্দা নন। সম্ভবত আগের পঞ্চায়েত ভোটের আগে এইসব ভুয়ো নাম তালিকায় তোলা হয়েছিল। কিন্তু তার পর থেকে কোনও সংশোধন হয়নি। ফলে নামগুলি থেকে গিয়েছিল। যা নিয়ে উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে একটা হাসির খোরাক তৈরি হয়েছে।

আরও পড়ুন-ভোটের পাহাড় ছুঁতে উত্তরবঙ্গে নাড্ডা

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...