Sunday, June 14, 2026

আইপিএলে বল করার ছাড়পত্র পেলেন নারাইন

Date:

Share post:

কেকেআর শিবিরে সুখবর। সুনীল নারাইনকে আইপিএলে বল করার ছাড়পত্র দিল আইপিএল বোলিং অ্যাকশন কমিটি। এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জানিয়ে রিপোর্ট করেছিলেন দুই অনফিল্ড অ্যাম্পায়ার। এর জন্য দুটো ম্যাচ তাঁকে ডাগ-আউটে বসেই কাটাতে হয়। তাঁর খেলা নিয়ে নিষেধাজ্ঞা না থাকলেও, পুনরায় এই ঘটনা ঘটলে নিষিদ্ধ হওয়ার ভয় ছিল। এই জন্য নারাইনকে খেলানোর ঝুঁকি নেয়নি কেকেআর। তবে শেষ পর্যন্ত তাঁকে আইপিএলে বল করার অনুমতি দিল আইপিএল বোলিং অ্যাকশন কমিটি। আইপিএল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, বোলিং অ্যাকশন কমিটি বিষয়টি খাতিয়ে দেখে নারাইনকে বল করার ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন- দেশবাসী সচেতন হলে ফেব্রুয়ারিতেই নিয়ন্ত্রণে করোনা, জানালো বিশেষজ্ঞ কমিটি
২০১৫ সালের নভেম্বরে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডেতে নারাইনের বিপক্ষে সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছিলো। আর ২০১৮ সালের পাকিস্তান সুপার লিগেও নারাইনের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিলো।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...