Friday, June 26, 2026

হাইকোর্টের রায়ে খুশি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তারা

Date:

Share post:

করোনা আবহে এবার দুর্গাপুজো প্রতিমা ও মণ্ডপ দর্শন নিয়ে একাধিক বিধিনিষেধ ও শর্তাবলী আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। যেখানে এবার মণ্ডপে মণ্ডপে দর্শকদের “NO ENTRY”. অর্থাৎ, কলকাতা-সহ গোটা রাজ্যের পুজো এবার কার্যত দর্শকহীন। প্রসঙ্গত, কলকাতার বুকে এমন ভাবনা সর্বপ্রথম প্রকাশ্যে এনে দর্শকহীন পুজো করার মতো সাহসী ও বৈপ্লবিক সিদ্ধান্ত ঘোষণা করেছিল সন্তোষ মিত্র স্কোয়ার। ফলে হাইকোর্টের এই রায়কে পুজো কমিটির পক্ষ থেকে স্বাগত জানানোর পাশাপাশি নিজেদের ভাবনার জয় বলে মনে করছে কলকাতার অন্যতম বড় ও জনপ্রিয় পুজোর কর্মকর্তারা। “হেঁটে নয়, নেটে”, মহামারী আবহে সুরক্ষার কথা বিবেচনা করে এবার সন্তোষ মিত্র স্কোয়ার অনেক আগেই তাদের পুজোর এমনটাই ট্যাগ লাইন বানিয়েছে। এদিন হাইকোর্টের রায়ে কার্যত সন্তোষ মিত্র স্কোয়ারের বৈপ্লবিক ভাবনাতেই পরোক্ষে সিলমোহর পরলো বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফে হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ের পর বলা হয়েছে, “আদালতের রায়কে স্বাগত জানাই, জনস্বার্থে মানুষের কথা ভেবে আমরা যে কঠিন ও দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছিলাম তা সঠিক এটা প্রমাণিত।” পুজো কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষ তাঁর প্রতিক্রিয়াতে জানিয়েছেন, “সেরার সেরা উপাধি পাওয়ার লড়াই হবে আগামী বছর, এবছরের পুজো হোক মানবতার। সমস্ত পুজোপ্রেমী মানুষের কাছে আবেদন এবারের পুজোটা হোক পাড়ার, এবছরের পুজোটা হোক একাত্মতার।” সন্তোষ মিত্র স্কোয়ারের এমন সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে তাদের পুজো প্রাঙ্গণে গিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার।

আরও পড়ুন- ভাগ্যের পরিহাসে করুণ অবস্থা রানু মণ্ডলের, বাসি ভাত খেয়ে কাটছে দিন

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...