Wednesday, June 24, 2026

ভাগ্যের পরিহাসে করুণ অবস্থা রানু মণ্ডলের, বাসি ভাত খেয়ে কাটছে দিন

Date:

Share post:

রানাঘাটের রেলস্টেশন থেকে শুরু হয়েছিল সফরটা। ‘ইয়ে পেয়ার কা নাগমা হ্যায়’, তার গানে মুগ্ধ হয়েছিল বহু মানুষ। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম, সমস্ত জায়গায় তখন রানু মণ্ডল। রাতারাতি বিখ্যাত লতা কন্ঠী রানু মণ্ডলের গান শুনে মুগ্ধ হন বলিউডের সংগীতপরিচালক হিমেশ রেশমিয়া। রানাঘাট থেকে তারপর সোজা বলিউড। এক স্বপ্নের উড়ান। ঠিক যত দ্রুত তাঁর উত্থান ঘটে ততটাই দ্রুত ঘটে পতন। রানু মণ্ডল ফের ফিরে গিয়েছেন তাঁর অতীতের জীবনে। শোনা যায়, এখন আর ঠিকমতো খাওয়াও জোটে না তাঁর।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রানু মণ্ডল নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরেছেন। একদা সংগীতশিল্পী বলেন, এখন আর কেউ আসে না তাঁর কাছে। আসে না জলসায় গান গাওয়ার অনুরোধ। বলিউড তো অনেক দূর। সকালে বাসি ভাত খেয়ে দিন কাটাতে হচ্ছে তাকে। অনাহারে ভেঙেছে শরীর। রানু বলেন, তাঁর এই দুর্ভাগ্যের জন্য তিনি মাঝেমধ্যে গালিগালাজ করেন ভগবানকে। তখন আবার মানসিক শান্তি পান তিনি। গানের রেওয়াজ এখন অতীত। কোনওমতে তাঁর দিন কাটছে দয়া-দাক্ষিণ্যের উপর। এখন কি আর হিমেশ রেশমিয়ার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ আছে? প্রশ্নের উত্তরে রানু বলেন, হিমেশের সঙ্গে আগে তাঁর কথা হত। তবে বর্তমানে তপনের কাছে তাঁর নম্বর আছে। কিন্তু সরাসরি সেই ভাবে কথা হয়নি তাঁর। তবে রানু মণ্ডল যে অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছেন তা তাঁর পরিস্থিতি দেখলে বুঝতে বিশেষ কষ্ট হয় না।

আরও পড়ুন: করোনা আক্রান্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ ১১

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় একটা সময় রালু মন্ডলের গান শুনে নেটিজেনরা আপন করে নিয়েছিল তাঁকে। ঠিক যেভাবে আপন করে নিয়েছিল, কার্যত সেভাবেই ছুড়ে ফেলে দেওয়া হয়েছে রানুকে। এর পেছনে কারণ অবশ্য রানুর আত্ম অহংকার। যে অতীন্দ্র চক্রবর্তী তাঁকে প্রথম দিশা দেখিয়েছিল। তার সৌভাগ্যের দরজা খুলে দিয়েছিলেন। পরবর্তীতে তাঁর প্রতি কোনওরকম কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়নি রানু মণ্ডলকে। তাছাড়াও নানাবিধ কারণে রানুর প্রতি বিরক্ত হতে দেখা যায় সাধারণ মানুষকে। ফলস্বরূপ ঠিক যেখান থেকে রানুর উত্থান হয়েছিল আবার সেখানেই ফিরে গেছেন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...