Friday, April 3, 2026

ফের করোনা বিপদের ভয় বাড়ছে ইতালিতে, চাপছে বিধিনিষেধ

Date:

Share post:

করোনা মহামারির দ্বিতীয় ঝাপটা আসতে চলেছে ইউরোপে। এখন যা পরিস্থিতি তাতে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা দেখছে ইতালি। বাদ নেই ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, বেলজিয়ামের মত দেশও। এর আগে একবার করোনা সংক্রমণ ও মৃত্যুমিছিলের ভয়াবহ অধ্যায় পার করেছে ইতালি। সেখানে এখন আবার শঙ্কার মেঘ ঘনাচ্ছে। রোজই বাড়ছে সংক্রমণ। শীত বাড়তে থাকলে অবস্থা আরও উদ্বেগজনক হবে বলে পূর্বাভাস দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। দুর্দিনের আতঙ্ক ফিরিয়ে এনে শনি ও রবি রেকর্ড সংক্রমণ দেখা গিয়েছে ইতালিতে। শনিবার সংক্রমণের সংখ্যা এযাবৎকালের মধ্যে সর্বাধিক, প্রায় ১১ হাজার। এই পরিস্থিতিতে কয়েকদিনের মধ্যেই নতুন বিধিনিষেধ ঘোষণা করতে চলেছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।

তবে সংক্রমণ বাড়তে থাকলেও ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় বিশ্বের বহু দেশই আর পূর্ণাঙ্গ লকডাউনের পথে হাঁটতে চাইছে না। পরিবর্তে বিধিনিষেধ কঠোর করার কথা বলা হচ্ছে। যদিও ইতালির সরকারি সূত্রের বক্তব্য, সংক্রমণ এই গতিতে বাড়তে থাকলে গতবারের মত বিপর্যয় এড়াতে অর্থনৈতিক ক্ষতি স্বীকার করেও হয়তো লকডাউনের পথে হাঁটা হতে পারে। ইতিমধ্যেই সংক্রমণ আটকাতে বাড়ির বাইরে মাস্ক ব্যবহার প্রায় সব দেশই বাধ্যমূলক করতে চাইছে। নিয়ম কঠোর করতে বড় অঙ্কের জরিমানার শাস্তি বলবৎ করেছে অনেক দেশ। তবে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সামাজিক দূরত্ব বিধি না মানার সমস্যা সংক্রমণ বাড়াচ্ছে। ইতালিতে প্রথমবারের করোনা ধাক্কায় মারা গিয়েছিলেন প্রায় সাড়ে ছত্রিশ হাজার মানুষ। করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন:হংকং ইস্যুতে কানাডাকে হুঁশিয়ারি চিনের, পাল্টা বিবৃতিতে কোণঠাসা জিনপিং

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...