Friday, April 3, 2026

সন্তানের জন্ম কী নভেম্বরেই? জোর জল্পনা বিরাট-অনুষ্কাকে ঘিরে

Date:

Share post:

এর আগে তাঁরা জানিয়েছিলেন তাঁদের সন্তান জন্ম নেবে জানুয়ারিতে। কিন্তু বিরাট কোহলিকে নিয়ে একটি পোস্ট, আচমকাই তুলেছে কিছু প্রশ্ন।

সেলিব্রিটি ফটোগ্রাফার বিরল ভিয়ানি ইনস্টাগ্রামে বিরাট ও অনুষ্কার একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সরকারি ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিরাট। সেখানেই তিনি জানিয়েছেন তাঁদের সন্তান ভূমিষ্ট হতে চলেছে আগামী ১০ নভেম্বর।

শেয়ার করার ২ মিনিটের মধ্যেই ১৬২৭ টি লাইক পড়েছিল ছবিতে। যদিও ২ মিনিটের মধ্যেই অবশ্য ইনস্টাগ্রাম থেকে সেই পোস্ট সরিয়েও দেন তিনি। কেন পোস্ট করলেন, আর কেনই বা সরিয়ে দিলেন, তা নিয়ে এখন নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুন : অনুরাগ কাণ্ডে এবার প্রাক্তন ক্রিকেটার ইরফানের নাম জড়ালেন পায়েল

এই মুহূর্তে স্বামী বিরাটের সঙ্গে দুবাইতে রয়েছেন অনুষ্কা। চলতি আইপিএল ম‍্যাচে স্বামীর উৎসাহ বাড়াতে মাঠে উপস্থিত হতেও দেখা গিয়েছে অনুষ্কাকে। সম্প্রতি আরসিবি ও রাজস্থানের ম্যাচে মাঠে গিয়েছিলেন তিনি। ছবিতে অনুষ্কার বেবি বাম্প ফুটে উঠেছে স্পষ্ট। মাতৃত্বের প্রতিটি মুহূর্তই চরম ভাবে উপভোগ করছেন অনুষ্কা ৷

আরও পড়ুন : অবিশ্বাস্য! ৯ মাসের অন্তঃসত্ত্বা, মাত্র ৫.২৫ মিনিটে দৌড়ালেন ১.৬ কিমি

এই মূহুর্তে হাতে কোনও ছবিও নেই তাঁর। তবে শোনা যাচ্ছে আগামী বছর সন্তানের জন্ম দিয়েই শুটিং ফ্লোরে ফিরবেন তিনি। ‘আদিপুরুষ’ ছবিতে প্রভাসের বিপরীতে সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন অনুষ্কা।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...