Saturday, June 20, 2026

ভাইরাস সংক্রমণের জেরে জটিল স্নায়ু রোগে আক্রান্ত কিশোরী, জানাল এইমস

Date:

Share post:

কোভিড জয় করেও অনেক ক্ষেত্রে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে সংশ্লিষ্টদের। এবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স তথা এইমস প্রথম কোভিড সংক্রমণে মস্তিষ্কের রোগের কথা জানাল। যদিও এই সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।

এইমসের চিকিৎসকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত হওয়ার পর ১১ বছরের কিশোরীর মস্তিষ্কে অ্যাকিউট ডিমায়েলিনেটিং সিন্ড্রোম তথা এডিএস দেখা দিয়েছে। তার দৃষ্টিশক্তিও ঝাপসা হয়ে গিয়েছে। এই রোগে মস্তিষ্কের স্নায়ু দুর্বল হতে থাকে। স্মায়ুতন্তুর মায়েলিন নষ্ট হওয়ায় স্নায়ু আর বার্তা পাঠাতে পারে না। কিশোরীর ক্ষেত্রেও তাই হয়েছে।

স্নায়ুরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্নায়ুর এই রোগে পেশির ব্যথা, খিঁচুনি, ব্লাডার এবং হাওয়েল মুভমেন্টও ক্ষতিগ্রস্থ হয়। শিশুরোগ বিভাগের চিকিৎসক শেফালি গুলাটি বলেন, ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয় ওই কিশোরী। এর এমআরআই করে ধরা পড়ে মস্তিষ্কে করোনার সংক্রমণ ছড়িয়েছে। দেশে প্রথম এই ধরনের ঘটনা দেখা গেল বলে জানান তিনি।

আরও পড়ুন-আজ সন্ধেয় জাতির উদ্দেশে ভাষণ মোদির, কৌতূহল সর্বস্তরে

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...