Saturday, April 4, 2026

করোনামুক্ত দিলীপ বাড়ি ফিরছেন, ‘উৎসব’ নিয়ে কটাক্ষ

Date:

Share post:

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরছেন দিলীপ ঘোষ। আজ, মঙ্গলবার, হাসপাতাল থেকে সকালেই বাড়ি ফিরছেন।

প্রতিদিনের অভ্যাস মতো এদিন সকালে উঠেই ফ্রেশ হয়ে যান বিজেপি রাজ্য সভাপতি। হাতে চায়ের পেয়ালা নিয়ে বললেন, বাড়ি যাচ্ছি। বিশ্রামও নেব। পুজোতে বাড়িই থাকব। মুখ্যমন্ত্রীর ফোন করেছিলেন। বিশ্রাম নেওয়ার পরামর্শও দেন। তবে, দিলীপ পুজো নিয়ে কোর্টের রায়ের পর রাজ্যকে একহাত নেন। বলেন, আমি তো বলেছিলাম, পুজো হোক, উৎসব নয়। সরকার এসব করে সর্বনাশ করছিল। সেখানে রাশ পড়ল।

আরও পড়ুন – ধোনির রেকর্ডের দিনেও লজ্জার হার চেন্নাইয়ের

নাড্ডার সভা নিয়ে দিলীপ অবশ্য নিরুত্তাপ। শুধু বললেন, হ্যাঁ, সভাপতি এসেছিলেন। উত্তরবঙ্গে দল চাঙ্গা হলো। পুজোর পর লড়াই শুরু হবে।

পুজোতে দিলীপের বার্তা, সকলে পুজো করুন। কিন্তু কোভিড বিধি মানুন। নইলে বিপদ বাড়বে আমাদেরই।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...