Thursday, April 9, 2026

বিপ্লবকুমার দেবের বিশেষ আমন্ত্রণে ‘না’ সাংবাদিকদের

Date:

Share post:

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের আমন্ত্রণ কার্যত প্রত্যাখ্যান করলেন ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিকরা। জিএসটি এবং ‘‌প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত’‌-সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলতে চান বলে ‘‌অফিসার অন স্পেশ্যাল ডিউটি’‌ সঞ্জয় মিশ্র বেশ কয়েকজন সাংবাদিককে ফোনে আমন্ত্রণ জানান। সোমবার, মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বেলা আড়াইটেয় এই সাক্ষাতের ব্যবস্থা হয়েছিল। কিন্তু মিডিয়াকে দেওয়া মুখ্যমন্ত্রীর হুমকি এবং সংবাদ পরিবেশনের বিষয়ে নিষেধাজ্ঞা জারির সরকারি সার্কুলারের প্রেক্ষিতে সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন সাংবাদিকরা।

সাংবাদিকদের উপর আক্রমণ, দমনপীড়ন বন্ধ হোক, প্রত্যাহার করা হোক নিষেধাজ্ঞা। তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোথাও বসার প্রশ্ন ওঠে না। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে এ কথাই বললেন ত্রিপুরার প্রবীণ সাংবাদিকেরা।

এর আগে ১১ সেপ্টেম্বর সংবাদমাধ্যমের একাংশকে বিপ্লব দেবের প্রকাশ্য হুমকি এবং  রাজ্যের নানা জায়গায় সাংবাদিকদের ওপর শাসক দলের সমর্থকদের আক্রমণের প্রেক্ষিতে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস–‌এর ডাকে রাজ্যের প্রায় সর্বস্তরের সাংবাদিকই পথে নেমেছেন। লক্ষণীয় ভাবেই বেশ কিছু দিন ধরে ত্ কোনও প্রথম সারির দৈনিক প্রথম পাতায় মুখ্যমন্ত্রীর ছবি ছাপছে না।

আরও পড়ুন- করোনা এখনও সক্রিয়, উৎসবের মরসুমে বেপরোয়া হলে ফের বড় বিপদ, সতর্ক করলেন মোদি

Related articles

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...

“সুন্দরবন আলাদা জেলা হবে”: মিনাখাঁ থেকে প্রতিশ্রুতি মমতার

''সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা তৈরি করা হবে, সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে'', মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায়...