Wednesday, March 25, 2026

বিধি মেনে পুজো আগরতলায়

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে বাংলা ছাড়া অনেক রাজ্যেই দুর্গাপুজোর অনুমতি দেওয়া হয়নি। খোদ রাজধানীতেই দীর্ঘ টালবাহানার পরে একেবারে পুজোর মুখে কয়েকটি বারোয়ারি দুর্গাপুজোর অনুমতি মিলেছে। তবে এই পরিস্থিতিতেও ত্রিপুরাতে দুর্গাপুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। তবে সেখানেও মানা হচ্ছে কড়া নিয়ম।

আরও পড়ুন- ফের রণক্ষেত্র উপত্যকা, জঙ্গিদের গুলিতে শহিদ এক পুলিশ অফিসার

অন্যান্য বারের মতো এবারও দুর্গাপুজোর প্রস্তুতি সারা আগরতলা মনু বাজার সাব্রুম ‘আজাদ হিন্দ ক্লাব’-এর। তবে এবারের দুর্গা পুজো অনেকটাই আলাদা। সরকারি নির্দেশিকা মেনে পুজোর আয়োজন করছেন বলে দাবি উদ্যোক্তাদের। যদিও ক্যামেরায় যে ছবি ধড়া পড়ল তাতে সামাজিক দূরত্ব বিধি বিন্দুমাত্র নেই। এমনকী খুদে থেকে শুরু করে অনেকের মুখেই ছিল না মাস্ক।

এবার 52 বছরে পা দিল এই পুজো। যদিও বিধি মেনে এবার খুব একটা আড়ম্বর করা হচ্ছে না। পুজোর বাজেট রাখা হয়েছে দেড় লাখ টাকার মধ্যে। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভোগ বিতরণ। তবে এবার আর একসাথে সবাইকে ভোগ দেওয়া যাচ্ছে না। সে কারণেই নির্দিষ্ট সময়ে বিধি মেনে ভোগ বিতরণ করা হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...